দেশে ফিরতে কাঁদছে বাংলাদেশে পুশইনের শিকার ভারতীয় দম্পতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫

দেশে ফিরতে কাঁদছে বাংলাদেশে পুশইনের শিকার ভারতীয় দম্পতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫ |
বাংলাদেশে পুশইনের শিকার ভারতীয় এক দম্পতি। যাদের দিল্লি থেকে আটক করে জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়। অথচ তাদের দাবি তারা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ দেওয়ার পরও পুলিশ তাদের ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া এক আবেগঘন ভিডিও বার্তায় ওই দম্পতি দেশে ফেরার আকুতি জানিয়েছেন এবং এ ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর হস্তক্ষেপ কামণা করেছেন। জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিছুদিন আগে ওই ভারতীয় দম্পতিকে বাংলাদেশে পুশইন করে। সেই দম্পতি এবং তাদের পরিবার তথ্য-প্রমাণসহকারে দাবি করেছে, দানিশ শেখ ও সোনালি খাতুন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা। কিন্তু দিল্লি পুলিশ তাদের প্রমাণাদি গ্রহণ না করে বিএসএফের মাধ্যমে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে।

এই দম্পতির সঙ্গে আরও তিনজনকে বাংলাদেশে পুশইন করা হয়। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা যায়, পুশইনের শিকার হওয়া ওই দম্পতির নাম দানিশ শেখ ও সোনালি খাতুন। তারা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকরের স্থায়ী বাসিন্দা। পরিবারের দাবি, দিল্লিতে কাজের উদ্দেশে গিয়েছিলেন তারা। কিন্তু সেখানে দিল্লি পুলিশ তাদের বাংলাদেশি নাগরিক হিসেবে সন্দেহ করে ১৮ জুন গ্রেপ্তার করে। তাদের সঙ্গে সুইটি বিবি নামের এক নারী ও তার দুই শিশুপুত্রকেও গ্রেপ্তার করা হয়। পরে ২৬ জুন কোনো শুনানি বা তদন্ত ছাড়াই বিএসএফের মাধ্যমে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে দুটি হেবিয়াস কর্পাস পিটিশন দাখিল করা হয়েছে। ভিডিও বার্তায় কাঁদতে

কাঁদতে সোনালি ও সুইটি জানান, তাদের কাছে আধার কার্ডসহ যাবতীয় ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র ছিল। কিন্তু দিল্লি পুলিশ সেসব নথি আমলে না নিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এমনকি তাদের শারীরিক নির্যাতনও করা হয় বলে অভিযোগ করেন তারা। ভিডিওতে দেখা যায়, দুই নারী তাদের সন্তানদের কোলে নিয়ে চোখের পানি ফেলছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বারবার আবেদন জানাচ্ছেন—‘আমরা বাংলাদেশি নই, আমরা বীরভূমের মানুষ। দিদি, আপনার কাছে হাতজোড় করে বলছি—আমাদের ফিরিয়ে নিন। আমাদের কাছে কিছু নেই, খাওয়ারও সামর্থ্য নেই। আমাদের সন্তানদের দয়া করুন।’ এ ঘটনায় ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনা তদন্ত ও ভুক্তভোগীদের দ্রুত ফিরিয়ে আনার

দাবিও উঠছে বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন