ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক
গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে
সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল
সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন
ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম
জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র
আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল
সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নবদম্পতির মৃত্যু
রাজধানীর উত্তরায় রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মাসুম মিয়া (২৩) ও ইতি (২০) নামে সদ্য বিবাহিত এক দম্পতি নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় কোর্টবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় মাসুম মিয়াকে এক ব্যক্তি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর ইতি ঘটনাস্থলেই মারা যান।
ইতির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাসুমের মরদেহ বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।
বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, কয়েকদিন আগে তারা প্রেমের সম্পর্ক করে পরিবারের অমতে বিয়ে করেন। মাসুমের বাড়ি নেত্রকোনা এলাকায় এবং ইতির বাড়ি ময়মনসিংহে। তারা দুজনে ঢাকায় এসে বিয়ে করে এবং দক্ষিণ
খান থানা এলাকায় ভাড়া থাকতেন।
খান থানা এলাকায় ভাড়া থাকতেন।



