সেঞ্চুরি করেই পকেট থেকে বের করলেন একটি চিরকুট, কী লেখা ছিল তাতে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫

সেঞ্চুরি করেই পকেট থেকে বের করলেন একটি চিরকুট, কী লেখা ছিল তাতে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫ |
একটি বিশেষ ইনিংস দিয়েই আইপিএল ২০২৫-এ সানরাইজার্স হায়দরাবাদ (SRH) তাদের টানা চার ম্যাচের হার থামিয়ে দিল। হায়দরাবাদে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে অভিষেক শর্মা খেললেন ৫৫ বলে ১৪১ রানের দুর্দান্ত এক ইনিংস, যেখানে ছিল ১৪টি চার ও ১০টি ছক্কার ঝড়। তাঁর ইনিংসে ছিল অসাধারণ বল স্ট্রাইকিংয়ের ধারাবাহিকতা, সঙ্গে এক ব্যতিক্রমী সেঞ্চুরি সেলিব্রেশন — পকেট থেকে বের করলেন একটি চিরকুট, তাতে লেখা ছিল: “This one is for Orange Army” — যা তিনি উৎসর্গ করলেন SRH-এর ভক্তদের। অভিষেক বললেন, “আজ সকালে ঘুম থেকে উঠে হঠাৎ মনে হলো, যদি কিছু করতে পারি আজ, তাহলে সেটা অরেঞ্জ আর্মির জন্যই হবে।” তিনি আরও বলেন, “আমি সাধারণত কিছু না

কিছু লিখি সকালে। আজ হঠাৎই মনে হলো আজকের দিনটা আমার হতে পারে। সৌভাগ্যক্রমে, সেটাই হয়েছে।” তাঁর ইনিংসে যেমন ছিল শক্তিশালী হিটিং, তেমনি ছিল সূক্ষ্ম শটের সমাহার। যেমন দশম ওভারে যখন মার্কো জানসেন উইকেটের চারপাশ দিয়ে বল করছিলেন এবং ডিপ মিড উইকেটের বাম দিকে কোনো ফিল্ডার ছিল না, তখন অভিষেক দারুণ বুদ্ধিমত্তায় লাইন পরিবর্তন করে ফাইন লেগ দিয়ে দুটি চার মেরেছিলেন। অভিষেক বলেন, “যারা আমাকে কাছ থেকে দেখেছেন, তারা জানেন আমি খুব একটা ‘বিহাইন্ড দ্য উইকেট’ খেলি না। কিন্তু ওরা বাইরে অফ স্টাম্পে ভালো পরিকল্পনা নিয়ে এসেছিল, তাই আমি কিছু নতুন শট ট্রাই করছিলাম। উইকেটের বাউন্স আর একপাশে ছোট বাউন্ডারির জন্য সেটা সম্ভব

হয়েছে।” SRH দলের ওপেনার অভিষেক এবং ট্রাভিস হেড বিগত চার ম্যাচে ব্যর্থ ছিলেন। সেই চাপ নিয়েই নামতে হয়েছিল পাঞ্জাব কিংসের বিপক্ষে। কিন্তু এদিন দুজনে মিলে গড়লেন ১৭১ রানের জুটি — তাও ২৪৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে! হায়দরাবাদ জয় তুলে নেয় ৯ বল হাতে রেখেই। এই জয়ে SRH দুই ধাপ উপরে উঠে এসেছে পয়েন্ট তালিকায়, এখন তারা অষ্টম স্থানে। পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার, মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সূত্রঃ ইএসপিএন ক্রিক ইনফো

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে