সুষ্ঠু নির্বাচন হলে ফল মেনে নেবেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪

সুষ্ঠু নির্বাচন হলে ফল মেনে নেবেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ |
চলমান প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় বিভিন্ন সময় ভোট কারচুপির অভিযোগ এনেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। সেই সঙ্গে জানিয়েছেন, নির্বাচনে হেরে গেলে ভোটের ফলকে চ্যালেঞ্জ জানাবেন তিনি। তবে নির্বাচনের শেষ দিনে ট্রাম্প জানিয়েছেন, ফল মেনে নেবেন তিনি। যদি সুষ্ঠু নির্বাচন হয় তবে। ফলকে চ্যালেঞ্জ জানাবেন কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘যদি এটি সুষ্ঠু নির্বাচন হয়, তবে আমিই সবার আগে ফল মেনে নেব।’ যদিও তার কাছে সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড কী, সে ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলেননি তিনি। তবে এটুকু বলেছেন, নির্বাচনে হেরে গেলে সমর্থকদের ‘সহিংসতার ব্যাপারে’ বিরত থাকতে বলার কোনো পরিকল্পনাও নেই তার; কেননা, তার মতে তার সমর্থকরা ‘সহিংস লোক’ নয়। যদিও এর আগে, ২০২০ সালে জো

বাইডেনের বিপক্ষে হারের পর ফলকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন ট্রাম্প। বার বার আইনের সহায়তা চেয়েছেন তিনি। পরে কোথায় সুফল না পেয়ে ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে হামলা চালায় ট্রাম্পের কর্মীরা। এবারও তেমনটি হতে পারে ধরে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস