সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৬

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৬ |
থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স শুরু করবে বাংলাদেশ দল। আগামী ২৮ জানুয়ারি কাঠমান্ডুর মুলপানিতে থাইল্যান্ডের মুখোমুখি হবে তারা। থাইল্যান্ড ছাড়াও সুপার সিক্সে নিজেদের শেষ দুই ম্যাচে যথাক্রমে- স্কটল্যান্ড ও নেদারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। কীর্তিপুরে ৩০ জানুয়ারি স্কটল্যান্ড এবং ১ ফেব্রুয়ারি মুলপানিতে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্স নিশ্চিত করে বাংলাদেশ। গ্রুপ পর্বে ৪ ম্যাচ খেলে ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল তারা। এই গ্রুপ থেকে আয়ারল্যান্ড (৬ পয়েন্ট) দ্বিতীয় ও যুক্তরাষ্ট্র (৪ পয়েন্ট) তৃতীয় হয়। ৪ ম্যাাচে ৮ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ সেরা হয় নেদারল্যান্ডস। স্কটল্যান্ড ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ

এবং ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয় থাইল্যান্ড। টুর্নামেন্টের নিয়মনুসারে দুই গ্রুপ থেকে সেরা তিনটি করে দল সুপার সিক্সে যাবে। সুপার সিক্স শেষে সেরা চার দল বিশ্বকাপের মূল পর্বের খেলার টিকেট পাবে। আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে হতে যাওয়া দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮টি দল ইতোমধ্যে খেলা নিশ্চিত করেছে। স্বাগতিক হিসেবে ইংল্যান্ড, ২০২৪ সালের আসরের পারফরমেন্সের সুবাদে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এবং র‌্যাংকিংয়ের ভিত্তিতে পাকিস্তান ও শ্রীলংকা মূল পর্বে জায়গা করে নিয়েছে। বাছাই পর্বের সুপার সিক্সে বাংলাদেশের তিন ম্যাচের সূচি : ২৮ জানুয়ারি : বাংলাদেশ-থাইল্যান্ড, মুলপানি ৩০ জানুয়ারি : বাংলাদেশ-স্কটল্যান্ড, কীর্তিপুর ১ ফেব্রুয়ারি : বাংলাদেশ-নেদারল্যান্ডস, মুলপানি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান