সুনামগঞ্জে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ ২ জন নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৬

সুনামগঞ্জে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ ২ জন নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৬ |
জমিজমা-সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। এতে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২৭ মে) দুপুরে উপজেলার ৪ নম্বর শাল্লা ইউনিয়নের ইছাকপুর গ্রামে আওয়াল নুর ও সাইদুর রহমান গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহেরা বেগমের (৩৫) মৃত্যু হয়। এর আগে সংঘর্ষের ঘটনাস্থলেই পায়েল মিয়া (২০) নামে এক যুবক নিহত হন। তিনি সাইদুর রহমান গ্রুপের সদস্য। এদিকে বারবার এমন সংঘর্ষের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ গ্রামবাসীরা। এলাকায় স্থায়ী শান্তি বজায় রাখতে প্রশাসন ও স্থানীয় সচেতন মহলের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন ইছাকপুরের বাসিন্দারা। স্থানীয়

ও পুলিশ সূত্রে জানা যায়, শাল্লা ইউনিয়নের ইছাকপুর গ্রামের আওয়াল নুর ও সাইদুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা-সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। গত বছরও এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের পাল্টাপাল্টি মামলাও চলমান রয়েছে। এরই জেরে গত বুধবার (২৭ মে) দুপুরে আওয়াল নুর ও সাইদুর রহমান পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সাইদুর রহমান গ্রুপের একজন নিহত হন। সাইদুর রহমান জানান, আওয়াল নুর গ্রুপের লোকজন তাদের বাড়িতে এসে হঠাৎ অতর্কিত হামলা চালায়। আরেক গ্রুপের আওয়াল নুর জানান, ২০০৪ সালেও তারা হত্যা করে তাদের ওপর দোষ চাপিয়েছে। এবারও তাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে। শাল্লা থানার ভারপ্রাপ্ত

কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, খবর পেয়ে সংঘর্ষ চলাকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পায়েল মিয়া ও চিকিৎসাধীন অবস্থায় তাহেরা বেগমসহ দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ? ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা ‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’ আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা বিশ্বকাপ ফাইনাল শেষের অনভিপ্রেত নাটকে কাঠগড়ায় আর্জেন্টিনা চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের ঢাবিতে জুনিয়র শিক্ষার্থীকে মেরে গেস্টরুম নিতে রুমে ডাকলেন “মোস্ট সিনিয়র” ইতিহাসকে হারাতে পারবেন কি ট্রাম্প? ইরান যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি এখন অনিশ্চয়তায় ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ