সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫ |
ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সীমান্তের ৩৮০ নম্বর পিলার সংলগ্ন ভারতের অভ্যন্তরে অবস্থান করছিল বাংলাদেশি নাগরিক আলিমুল রহমান (৪৫)। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১৫২ নম্বর বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যান। এ ঘটনার পর ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়। পরবর্তীতে বুধবার (১৫ জানুয়ারি) সকালে ওই সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখনও আটক বাংলাদেশি নাগরিককে ফেরত দেয়নি বিএসএফ। বিভিন্ন সূত্রে জানা গেছে, আটক আলিমুল রহমান একজন অবসরপ্রাপ্ত

সেনা সদস্য। তিনি খুলনা জেলার বাসিন্দা। তার বাবার নাম ডা. রহমান। আটক আলিমুল রহমান বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭তম কোর্সের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ থেকে নয়, ভারতের অভ্যন্তর থেকে তাকে আটক করে বিএসএফ। এ বিষয়ে পতাকা বৈঠক হয়েছে। তাকে ফেরতের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার