সিরিয়ার গির্জায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ২০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুন, ২০২৫

সিরিয়ার গির্জায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ২০

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুন, ২০২৫ |
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ডুওয়েইলা এলাকার একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রোববার মার এলিয়াস গির্জায় এ ঘটনায় আরও ৫২ জন আহত হয়েছেন। খবর: বিবিসি। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রার্থনা চলাকালে এক ব্যক্তি গির্জায় প্রবেশ করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায় এবং পরে নিজের শরীরে বাঁধা বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটায়। কর্তৃপক্ষ বলছে, হামলাকারী ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। যদিও এখন পর্যন্ত আইএস হামলার দায় স্বীকার করে কোনো বিবৃতি দেয়নি। সিরিয়ান সিভিল ডিফেন্স গির্জার ভেতরের কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেছে। সেগুলোতে দেখা যায়, গির্জার বেদী বিস্ফোরণে বিধ্বস্ত, বেঞ্চগুলো ভাঙা

কাচে ঢেকে আছে, মেঝে রক্তাক্ত। গির্জার বাইরে এক ব্যক্তি বলেন, ‘একজন লোক অস্ত্র হাতে ঢুকে গুলি ছুড়তে থাকে। তাকে থামানোর চেষ্টা করা হলে সে নিজেকে উড়িয়ে দেয়।’ পাশের একটি দোকানের কর্মী বলেন, ‘আমরা গির্জায় আগুন দেখতে পেলাম, কাঠের বেঞ্চের টুকরো ছিটকে এসে গির্জার দরজার কাছে পড়ল।’ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গির্জার চারপাশের এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী, এ ঘটনার তদন্তও শুরু হয়েছে। বিবিসি লিখেছে, গত ডিসেম্বরে বিদ্রোহী বাহিনী প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর দামেস্কে এটাই প্রথম আত্মঘাতী হামলা। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বারবার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। তবে গত কয়েক মাসে সিরিয়ায় দুটি বড় ধরনের সাম্প্রদায়িক সহিংসতার ঢেউ বয়ে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার