সিনেমা নিয়ে আগ্রহ নেই শখের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪

সিনেমা নিয়ে আগ্রহ নেই শখের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ |
একসময় তুমুল ব্যস্ত ছিলেন আনিকা কবির শখ। বিজ্ঞাপন ও নাটকে অভিনয় এবং নাচ নিয়ে বেশ ব্যস্ততা ছিল। তবে একটা সময় হুট করেই আড়ালে চলে যান। স্বামী, সংসার, সন্তানকে সময় দিতে গিয়ে মিডিয়া থেকে অঘোষিত একটি বিরতি নিয়ে নেন। সংসার গুছিয়ে এখন তিনি আবারও ফিরলেন কাজে। নতুন কিছু বিজ্ঞাপনসহ বছরের শুরুতেই যুক্ত হয়েছিলেন একটি ওয়েব ফিল্মে। আলোক হাসানের পরিচালনায় ‘ত্রিভুজ’ নামের একটি ওয়েব ফিল্মে কাজ শেষও করেন শখ। বেশ লম্বা একটা বিরতি দিয়ে কাজে ফিরেই ব্যস্ত হয়ে গেছেন এ অভিনেত্রী ও মডেল। এ প্রসঙ্গে শখ বললেন, ‘সবারই একটা জায়গা থাকে। আমিও মনে করি আমারও সেটা আছে। এটা ঠিক আমার কিছুটা গ্যাপ গেছে।

কিন্তু সেই জায়গাটা তো আছেই। সেভাবেই আমার ফেরা।’ তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, কারও জায়গা কেউ নিতে পারে না। আর আমি এত ছোট থেকে কাজ শুরু করেছি যে, আমার বিশ্বাস ছিল, আমার দর্শক আমাকে কখনো ভুলে যাবে না।’ ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায়ও কাজ শুরু করেন শখ। এটি ২০১০ সালে মুক্তি পায়। এরপর ‘অল্প অল্প প্রেমের গল্প’ নামে আরও একটি সিনেমায় অভিনয় করেন। পরে তাকে আর বড় পর্দায় দেখা যায়নি। শখের বশেই দুটি সিনেমা করেছিলেন, সিনেমা তাকে টানেও না বলে জানান শখ। তিনি বলেন, ‘সিনেমা দুটো হুট করেই করা। আমার আসলে তেমন কোনো আগ্রহ ছিল না, এখনো

সিনেমাতে অভিনয় নিয়ে তেমন কোনো ইচ্ছাই নাই। নাটকের কাজই আমার বেশি ভালো লাগে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু