সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ডিসেম্বর, ২০২৫

সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ডিসেম্বর, ২০২৫ |
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এরপর সময় যত গড়াচ্ছে নিহতের সংখ্যা বাড়ছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস জানিয়েছেন, সিডনিতে সংঘটিত ভয়াবহ হামলায় এখন পর্যন্ত অন্তত ১২ জন নিহত হয়েছেন। খবর আলজাজিরার। তিনি বলেন, হামলায় জড়িতদের একজন ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং আরেকজনকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রিমিয়ার মিনসের ভাষ্য অনুযায়ী, হামলাটি ছিল পরিকল্পিত এবং এর লক্ষ্য ছিল সিডনির ইহুদি সম্প্রদায়। এটি ঘটে হানুক্কার প্রথম দিনে—যে রাতটি ওই সম্প্রদায়ের জন্য শান্তি, আনন্দ ও পারিবারিক উদযাপনের হওয়ার কথা ছিল। ক্রিস মিনস বলেন, যে রাতটি পরিবার ও সমর্থকদের সঙ্গে শান্তি ও আনন্দে কাটানোর কথা ছিল, সেই

রাতকে একটি ভয়াবহ ও নৃশংস হামলা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। নিউ সাউথ ওয়েলস সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই গুলির ঘটনাকে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে চিহ্নিত করেছে। ঘটনার তদন্ত চলছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু