সিডনিতে হামলাকারীর বিরুদ্ধে ৫৯ অভিযোগ, ১৫টি হত্যার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৫

সিডনিতে হামলাকারীর বিরুদ্ধে ৫৯ অভিযোগ, ১৫টি হত্যার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৫ |
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন নাভিদ আকরামের বিরুদ্ধে ৫৯টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১৫টি হত্যা সংক্রান্ত। ঘটনার পর থেকে ২৪ বছর বয়সী নাভিদ কোমায় ছিলেন। মঙ্গলবার তাঁর জ্ঞান ফেরে। পুলিশ পাহারায় সিডনির একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। অভিযোগগুলোর মধ্যে আছে, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা, হত্যা, হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করা, বিস্ফোরক স্থাপন এবং গুরুতর শারীরিক ক্ষতি করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার। গত রোববার বন্ডাই সৈকতে বন্দুক হামলায় অন্তত ১৫ জন প্রাণ হারান। বন্দুকধারীদের একজন ও নাভিদের বাবা সাজিদ আকরামও নিহত হয়েছেন। ভারতীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সাজিদ ভারতীয় নাগরিক ছিলেন। হায়দরাবাদে স্নাতক ডিগ্রি অর্জন শেষে ইউরোপীয় বংশোদ্ভূত এক নারীকে বিয়ে করে ১৯৯৮ সালের

নভেম্বরে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সিডনিতে হামলার এক মাস আগে ফিলিপাইন সফর করেন সাজিদ ও নাভিদ। অস্ট্রেলিয়ার নিরাপত্তা সংশ্লিষ্টরা জানিয়েছেন, সামরিক ধাঁচের প্রশিক্ষণ নিতে তারা ফিলিপাইনে গিয়েছিলেন। ওই সময় সাজিদ ভারতীয় এবং নাভিদ অস্ট্রেলীয় পাসপোর্ট ব্যবহার করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ মঙ্গলবার বলেন, হামলাকারীরা ‘ইসলামিক স্টেটের আদর্শ’ দ্বারা প্ররোচিত হয়ে হামলা করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু