সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে চান সামিত, অপেক্ষা বাড়াচ্ছে পাসপোর্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫
     ৫:০৭ অপরাহ্ণ

সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে চান সামিত, অপেক্ষা বাড়াচ্ছে পাসপোর্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ | ৫:০৭ 104 ভিউ
প্রাথমিকভাবে দুই সপ্তাহ সময় নিয়েছিলেন সামিত সোম। দিন তিনেক আগে দিয়েছিলেন সুখবর—বাংলাদেশের হয়ে খেলতে চান বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার। সেদিন বাফুফের সঙ্গে বৈঠকের কথা থাকলেও নানা ব্যস্ততায় তা হয়নি। আজ আধঘণ্টার অনলাইন বৈঠকে সামিত জানিয়েছেন তার পরিকল্পনা। মঙ্গলবার সকালে সামিতের সঙ্গে বৈঠক করেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। তিনি গণমাধ্যমকে পরে জানান, সামিত দ্রুতই বাংলাদেশে আসতে চান, সিঙ্গাপুরের বিপক্ষেই বাংলাদেশের জার্সিতে অভিষেক করতে চান। সামিত জানিয়েছেন, দেশের হয়ে খেলতেই তিনি মুখিয়ে, চাওয়া-পাওয়ার ব্যাপারে কিছু বলেননি এই ফুটবলার। ফাহাদ করিম বলেন, ‘সামিত বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় রয়েছেন। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুনে খেলার জন্য তিনি আসতে পারবেন বলে জানিয়েছেন। এশিয়ান কাপের পরবর্তী ম্যাচগুলো যেহেতু

দেরিতে সেগুলো নিয়ে তিনি ক্লাব ও কোচের সঙ্গে আলাপ করে জানাবেন। জুনের শেষের দিকে শ্রীলঙ্কার কলম্বোতে সাফ হতে পারে এই ধারণাও তাকে দিয়ে রেখেছি।’ ১০ জুন সামিত সোমকে খেলাতে হলে বাফুফেকে ৩ জুনের মধ্যে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এর মধ্যে সর্বপ্রথম সামিত সোমের বাংলাদেশের পাসপোর্ট থাকতে হবে। তাই আজ পাসপোর্টকেই বেশি গুরুত্ব দিয়েছেন সামিত। বাফুফের পক্ষ থেকে সামিতকে সহযোগীতা করা হবে বলে জানিয়েছেন বাফুফে কর্মকর্তা ফাহাদ। সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহের মধ্যে সামিতের জন্মনিবন্ধন পাওয়া যাবে। তার বাবা-মা’র বাংলাদেশি পাসপোর্ট ১৯৯৩ সালের পর নবায়ন করা হয়নি। তাই সবার পাসপোর্ট নতুন করে বানাতে হবে। জন্মনিবন্ধন পাওয়ার পর সামিতের বাবা-মা এবং তার নিজের

পাসপোর্ট তৈরি করে ফিফার অনুমোদনের জন্য আবেদন করা হবে। এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ ঘরের মাঠে সিঙ্গাপুরের মুখোমুখি হবে। ১০ জুনের আগে যদি সব প্রক্রিয়া দ্রুত শেষ হয় এবং ফিফার অনুমোদন মেলে, তাহলে ওই ম্যাচে হামজা চৌধুরীর পাশাপাশি সামিত সোমের মতো আরেক প্রতিভাবান মিডফিল্ডারকে বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টেকনাফে বিএনপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষন; শিশুসহ আহত ৫জন এই ১৮ মাসে ৪ লাখ কোটি টাকা ঋণ নিছে। সেটাই তো প্রশ্ন যে ১৮ মাসে, ১৯ মাস পড়বে ‘নো বোট, নো ভোট’: নির্বাচন বর্জনের ডাক দিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ‘মানিলন্ডারিং’ বোমা ফাটল: ৪ দেশে ১১ হাজার কোটি টাকা পাচার করেছেন আসিফ মাহমুদ! ৫৫ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক। জুলাই দাঙ্গার নায়করা নির্বাচনে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা মৃত্যুর প্রহর গুনছে ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক যে দেশে সংখ্যালঘু মানেই দ্বিতীয় শ্রেণির নাগরিক : রক্তের দাগ মোছে না, ইতিহাসও ভোলে না জুলাই গণঅভ্যুত্থানে ‘দায়মুক্তি’ অধ্যাদেশ বাতিলের দাবি ১০ মানবাধিকার সংস্থার আবদুল মান্নান খানের মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক হলুদের সঙ্গে কোন উপাদান মিশিয়ে খাওয়া উপকারী ঈদের মতো ভিড় টার্মিনালে, রিকুইজিশনে বাস সংকট তপশিলের পর গুলির ঘটনা ৩৪টি, অস্ত্র উদ্ধার ১১৩৯ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন গাঙ্গুলী নিষিদ্ধ মারণাস্ত্রের ব্যবহার, নিমেষে নিশ্চিহ্ন হাজারো মানুষ নায়িকা থেকে প্রবাসী, কেন বলিউড ছাড়েন রাগেশ্বরী শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা