বিএনপি চাঁদাবাজের দল: ফয়জুল করীম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫

বিএনপি চাঁদাবাজের দল: ফয়জুল করীম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫ |
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) বলেন, বিএনপি চাঁদাবাজের দল। চাঁদার জন্য খুন করছে। চাঁদা না দেওয়ায় ওরা স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে। তাদের কথা না শুনলে পুলিশকে হুমকি দেয়। ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপির যদি এই অবস্থা হয় ক্ষমতায় গেলে কি হবে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার আয়োজনে শহরের মোক্তারপাড়া মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারাদেশে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সারাদেশে খুন, লুণ্ঠন, চাঁদাবাজি বন্ধ, পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র-চক্রান্তের প্রতিবাদে এই গণ-সমাবেশ হয়। তিনি বলেন, আজ ছাত্রদল, ছাত্রদলের নেতাকর্মীকে

হত্যা করছে। ওরা টর্চার সেল গঠন করেছে। সেখানে নির্যাতন করা হচ্ছে। ছাত্রদল, যুবদলের নেতাকে হত্যা করছে। পাথর দিয়ে মারছে। বিএনপির লোকজন বিএনপিকে হত্যা করছে। এক বিএনপি নেতা থানার ওসিকে হুমকি দিয়ে বলছে, তাদের কথা শুনে কাজ করতে হবে। আমরা এই বাংলাদেশ দেখতে চাই না। বিএনপি লোকজন চাঁদা না পেলে লোকজনকে হত্যা করছে। ভোলায় বিএনপি নেতা চাঁদা না পেয়ে স্বামীর সামেনে স্ত্রীকে ধর্ষণ করেছে। বিএনপিও টর্চার সেল গঠন করেছে। ক্ষমতায় না যেতেই তাদের এই অবস্থা, ক্ষমতায় গেলে এরা কি করবে বুঝে নেন। তিনি আরও বলেন, বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে অনেক মামলা দিয়েছে, আমি বলি তাদের বিরুদ্ধে আরও বেশি মামলা

দেয়া উচিত ছিল। এ সময় তিনি আগামী নির্বাচনে নেত্রকোনার ৫টি সংসদীয় আসনের জন্য ইমলামী অন্দোলেনের ৫ প্রার্থীর পরিচয় করিয়ে দেন। ইসলামী আন্দোলন নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতি নুরুল ইসলাম হাকিমীর সভাপতিত্বে এবং মুফতি ওয়ালি উল্লাহ এবং ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আইানজীবী ফোরামের কেন্দ্রী কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এনামুল হক মোর্শেদ, ইসলামী আন্দোলন নেত্রকোনা জেলা শাখার উপদেষ্টা আব্দুল কাইয়ূম, ইসলামী ঐক্যজোটের সম্পাদক আবু সায়েম এবং জেলা জামায়াতে ইসলামীর সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক