গুরু জেমসের সঙ্গে আড্ডা নিয়ে যা বললেন জায়েদ খান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫

গুরু জেমসের সঙ্গে আড্ডা নিয়ে যা বললেন জায়েদ খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫ |
ঢালিউড অভিনেতা নায়ক জায়েদ খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগে থেকেই আমেরিকায় অবস্থান করছেন। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আর দেশে ফেরা হয়নি তার। সেখানেই বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন জায়েদ খান। সম্প্রতি দেশটির মিশিগানে আয়োজন করা হয়েছিল একটি শো। সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী জেমসের সঙ্গে ছিলেন এ অভিনেতা। সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন জায়েদ খান। মিশিগানের এই শো জেমস যেমন উপভোগ করেছেন, ঠিক তেমনি উপভোগ করেছেন স্থানীয় বাঙালিরাও। এ আয়োজনে অংশ নিয়েছিলেন নন্দিত সংগীতশিল্পী রিজিয়া পারভিন ও ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি প্রমুখ। জেমস সম্পর্কে সামাজিক মাধ্যমে একটি পোস্টে জায়েদ খান লিখেছেন, আপনার সঙ্গে

আড্ডা দিতে গিয়ে সময় যে কখন চলে যায় টেরই পাই না। আপনার আদর, স্নেহ, শাসন আমাকে গভীরভাবে আবেগপ্রবণ করে তোলে। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়া সবসময়। এ বর্ষীয়ান কিংবদন্তি ব্যান্ড তারকা জায়েদ খানকে ভীষণ পছন্দ করেছেন, সে কথা আয়োজক শুভ কামালের কথাতেও স্পষ্ট। জায়েদ খান হাফ প্যান্ট ও গেঞ্জি কোথা থেকে কিনেছেন— মজা করে এ প্রশ্নও করেছেন জেমস। সামাজিক মাধ্যমে একটি পোস্টে শুভ কামাল লিখেছেন, জায়েদ খান ভাই থাকলে যে কোনো আড্ডা জমতে বাধ্য। গুরুও (জেমস) কিন্তু জায়েদ খানকে পছন্দ করেন। তারা চুটিয়ে আড্ডা দিয়েছেন। জায়েদ খান পরে আমাকে বলেন—দেখেছেন গুরু আমাকে যেমন আদর করেন, আর কোনো শিল্পী পাবেন

না, যার সঙ্গে গুরু এমন আপনভাবে কথা বলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল