বাবরকে পেছনে ফেলে শীর্ষে গিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫

বাবরকে পেছনে ফেলে শীর্ষে গিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫ |
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে হাড্ডাহাড্ডি লড়াই করেছে ইংল্যান্ড ও ভারত। শেষ পর্যন্ত পাঁচ টেস্টের সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়। সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ আইসিসির জুলাই মাসসেরার মনোনয়ন পেয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস এবং ভারত অধিনায়ক শুবমান গিল। আর তাতে স্টোকসকে পেছনে ঠেলে শেষ পর্যন্ত গিল-ই জিতে নিলেন মাসসেরার খেতাব। তাদের সঙ্গে মাসসেরার মনোনয়ন পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডারও। গিল জুলাই মাসে তিন টেস্টে ৯৪.৫০ গড়ে করেছেন ৫৬৭ রান, যার মধ্যে একটি ডাবল সেঞ্চুরি ও দুটি সেঞ্চুরি রয়েছে ছয় ইনিংসে। প্রথমবার ভারতের টেস্ট দলের অধিনায়ক হিসেবে সিরিজ খেলতে নেমেই এমন কীর্তি গড়ে গিল বলেছেন, ‘জুলাই মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হতে পারাটা দারুণ অনুভূতি। এটি

আমার জন্য আরও বিশেষ, কারণ এই পুরস্কার এসেছে আমার প্রথম টেস্ট সিরিজের অধিনায়কত্বের সময়ের পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে। বার্মিংহামে ডাবল সেঞ্চুরিটি আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে।’ এটি গিলের ক্যারিয়ারের চতুর্থ মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার। এর আগে ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এই স্বীকৃতি পেয়েছিলেন তিনি। পুরুষদের মধ্যে একমাত্র ক্রিকেটার হিসেবে চারবার এই স্বীকৃতি পেলেন তিনি। তিনবার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বাবর আজম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন