সিকিমে ৮০০ ফুট গভীর খাদে ভারতীয় সেনাদের বাস, নিহত ৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪

সিকিমে ৮০০ ফুট গভীর খাদে ভারতীয় সেনাদের বাস, নিহত ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪ |
ভারতের সিকিমে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে চার ভারতীয় সেনা সদস্য। গত বুধবার তেলেঙ্গনায় মাওবাদী সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ছয় ভারতীয় সেনা নিহত হয়। এর মাত্র কয়েক ঘণ্টা পর এই দুর্ঘটনার খবর এলো। সিকিমের ওই অঞ্চল অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এর মধ্যে গত কয়েকদিন ধরে অতি বৃষ্টির কারণে আরো বিপদসংকুল হয়ে উঠে। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পশ্চিমবঙ্গের পেডং থেকে সিকিমের পাকিয়ং জেলায় সিল্ক রুট ধরে জুলুকের উদ্দেশে যাত্রা করছিল গাড়িটি। পথিমধ্যে রেনক রংলি মহাসড়ক বরাবর দালোপচান্দ দারার কাছে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, গাড়িটি রাস্তা থেকে ছিটকে ভার্টিকাল বীরের গিরিখাত থেকে ৭০০ থেকে ৮০০ ফুট নিচে পড়ে যায়। গাড়িটিতে চারজন সেনা সদস্য ছিলেন।

তাদের সবাই ঘটনাস্থলেই মারা যান। নিহতরা হলেন মধ্যপ্রদেশের প্রদীপ প্যাটেল, মণিপুরের ডব্লিউ পিটার, হরিয়ানার নায়েক গুরসেভ সিং ও তামিলনাডুর সুবেদার কে থাঙ্গাপান্ডি। তারা সবাই পশ্চিমবঙ্গের বিন্নাগুড়ির একটি সেনা ইউনিটের সদস্য। পুলিশ জানিয়েছে, মৃত সেনারা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বিনাগুড়ি ইউনিটের সদস্য। মরদেহগুলো সেনাবাহিনীকে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ পাচার চক্রের মূল দুই সদস্য শনাক্ত, মামলার প্রস্তুতি এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার জ্বালানি তেলের সংকট প্রকট, বাড়ছে হট্টগোল-বিশৃঙ্খলা গণভোট অধ্যাদেশ উঠবে না সংসদে, বাতিল হচ্ছে সংসদে বিরোধী দলের নোটিশ নিয়ে উত্তপ্ত আলোচনা ইরাকে বিশ্ববিদ্যালয়ে হামলার আশঙ্কা, মার্কিন দূতাবাসের সতর্কতা ইরানের শাসন বদলাতে চাওয়া ট্রাম্প স্থল অভিযানের আগে নিজের পতনের বার্তা পেলেন ফেনীর ২৮ পাম্পেই মিলছে না অকটেন ইরানের ভারী পানি প্রকল্পে হামলা, অচল ঘোষণা আইএইএর দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৫ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা