সালাহ-ভিনিরা পিছিয়ে গেছেন, ব্যালন ডি’অরের দৌড়ে এখন এগিয়ে কারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫

সালাহ-ভিনিরা পিছিয়ে গেছেন, ব্যালন ডি’অরের দৌড়ে এখন এগিয়ে কারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ |
চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতায় মোহাম্মদ সালাহ, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়রদের কপাল পুড়েছে। মহাদেশিয় শ্রেষ্ঠত্ব জয়ের দৌড় থেকে ছিটকে গেছে সালাহর লিভারপুল ও ভিনি-এমবাপ্পেদের রিয়াল মাদ্রিদ। তাই পরের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে তারা এখন অনেকটাই পিছিয়ে গেছেন। কারো কারো মতে, এই তিন ফুটবলার ব্যালনের দৌড় থেকে ছিটকেই গেছেন। তাহলে এবার ব্যালন ডি’অরের এগিয়ে আছেন কারা? ধারণা করা হচ্ছে, এখন বর্ষসেরার এই পুরস্কারের দৌড়ে এখন সবার চেয়ে বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। ক্যারিয়ারের সেরা সময় পার করছেন এই ব্রাজিলিয়ান। চলতি মৌসুমে বার্সার হয়ে ৪৮ ম্যাচে ৩০ গোল ও ২৩টি অ্যাসিস্ট করেছেন এই উইঙ্গার। চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা শিরোপার দৌড়ে এখনো ভালোভাবেই টিকে আছে বার্সেলোনা। যদি

শেষ পর্যন্ত দুটি শিরোপাই বগলদাবা করতে পারে কাতালান ক্লাবটি, তাহলে রাফিনিয়া অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্যালন ডি’অর জিতে নিতে পারেন। ব্যালনের দৌড়ে থাকা ফুটবলারদের তালিকায় জোরেশোরে উচ্চারিত হচ্ছে আরও দুই বার্সা ফুটবলারের নাম। তারা হলেন- লামিনে ইয়ামাল ও রবার্ট লেভানডফস্কি। এই সময়ের অন্যতম সেরা সৃষ্টিশীল ফুটবলার ইয়ামাল চলতি মৌসুমে ৪৬ ম্যাচে অবদান রেখেছেন ৩৬ গোলে (১৪ গোল ও ২২ অ্যাসিস্ট)। অন্যদিকে লেভানডফস্কি ৪৮ ম্যাচে ৪০ গোল ও ৩ অ্যাসিস্টে ব্যালনের দৌড়ে টিকে আছেন। এছাড়া বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড উসমান দেম্বেলেও রয়েছে ব্যালন ডি’অরের দৌড়ে। এরই মধ্যে লিগ আঁর শিরোপা নিশ্চিত করেছে তার ক্লাব পিএসজি। চ্যাম্পিয়নস লিগ জয়ের সম্ভাবনাও টিকে রয়েছে। চলতি মৌসুমে দলের হয়ে ৪২

ম্যাচে ৩২ গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকা। পিএসজি যদি চ্যাম্পিয়নস লিগ জিততে পারে, তবে দেম্বেলেও এগিয়ে যাবেন ব্যালন ডি’অরের দৌড়ে। এছাড়া ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজকেও হিসাবের বাইরে রাখার সুযোগ নেই। সিরি আ এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার দৌড়ে আছে ইন্টার। আর ক্লাবটির হয়ে এ মৌসুমে ৪৪ ম্যাচে ২১ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন মার্তিনেজ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে