সার্বিয়ায় আগাম নির্বাচনের দাবিতে লাখো মানুষের বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জুন, ২০২৫

সার্বিয়ায় আগাম নির্বাচনের দাবিতে লাখো মানুষের বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুন, ২০২৫ |
আগাম নির্বাচনের দাবিতে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া। দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নেতৃত্বে রাজধানী বেলগ্রেডের রাস্তায় নেমে এসেছেন লাখ লাখ মানুষ। গত শনিবার (২৮ জুন) শুরু হয় সরকারবিরোধী এই বিক্ষোভ। এই বিক্ষোভ গত ছয় মাস ধরে চলে আসা সম্প্রসারিত আন্দোলনের অংশ। যা গত নভেম্বরে এক ট্রেন স্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহতের ঘটনায় শিক্ষার্থীদের উদ্যোগে শুরু হয়। প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচের পদত্যাগের দাবিতে জনসমুদ্রে পরিণত হয় রাজধানী বেলগ্রেডের স্লাভিয়া স্কয়ার। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, এদিন প্রায় ১ লাখ ৪০ হাজার বিক্ষোভকারী সমাবেশে অংশ নেন। ১২ বছর ধরে ক্ষমতায় থাকা ভুচিচের সরকারকে ‘ফ্যাসিবাদী’ অভিহিত করে এর অবসান চান তারা। তানজানিয়ায় সংঘর্ষে বাস

পুড়ে ৪০ জনের মৃত্যু শিক্ষার্থীদের নেতৃত্বে এই আন্দোলনে নেমে আসেন সাধারণ নাগরিকরাও। এ সময় ভুচিচের বিরুদ্ধে জোর করে ক্ষমতা আকড়ে রাখার অভিযোগ তুলে অবিলম্বে আগাম নির্বাচন দেয়ার দাবি জানান বিক্ষুব্ধরা। যদিও প্রেসিডেন্টের পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ভুচিচ আগাম নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করেছেন। ২৫০ আসনের পার্লামেন্টে তার জোটের দখল রয়েছে ১৫৬টি আসনে। তবে লাগাতার আন্দোলনে নড়বড়ে হয়ে উঠছে ভুচিচের জনপ্রিয়তার ভিত। বিক্ষোভ সমাবেশ থেকে একজন বলছিলেন, আজ আমরা এখানে এসেছি সার্বিয়াকে বদলাতে। এই সরকারকে বিদায় জানিয়ে নতুন নির্বাচনের দিকে যেতে।যেভাবেই হোক, সেই নির্বাচন হোক। এরপর শুরু হবে আরেক যুদ্ধ, সে যুদ্ধ আর রাস্তায় নয়, এবার হবে ব্যালট বাক্সে। আরেকজন বলেন, আমরা এসেছি

শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে। পুরো শক্তি, সাহস আর মন-প্রাণ দিয়ে আমরা তাদের জন্য আছি, তাদের পাশে আছি। তবে পুলিশ বিশাল এই আন্দোলন ছত্রভঙ্গ করার চেষ্টা করে। ফলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের দমাতে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের দাবি, নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে আন্দোলনকারীরা। এতে বেশ কয়েকজন আহত হন। আটক করা হয় আরও বেশ কয়েকজনকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার