ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গরমকালে শীতের কম্বল বিতরণ
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬%
ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ
ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি
সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ
মারা যাওয়ার ২৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়নি
সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে মামলা
সাবেক সিইসি এটিএম শামসুল হুদা আর নেই
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ.টি.এম. শামসুল হুদা মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর।
শনিবার (৫ জুলাই) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে সাবেক সিইসির মরদেহ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রপ্রবাসী মেয়ে দেশে ফিরলে জানাজার সময় নির্ধারণ করা হবে।
২০০৮ সালে শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশনের অধীনে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করে।
এ.টি.এম. শামসুল হুদা ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন।
তিনি স্বাধীনতার পরে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। ২০০০ সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। সাবেক এই আমলা বাগেরহাটে মহকুমা প্রশাসক (সাব ডিভিশনাল অফিসার), পানিসম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং এর আগে বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।