সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান রংপুরে গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান রংপুরে গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫ |
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে তার নিকটাত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মজিদ। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৪ আগস্ট রংপুরে মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলাসহ আরও একাধিক হত্যা মামলায় নুরুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়। সাবেক মন্ত্রী নুরুজ্জামান লালমনিরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি ছিলেন। তিনি লালমনিরহাট-২ (কালিগঞ্জ-আদিতমারী) আসনে ৩ বার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং তৃতীয়বার নির্বাচিত হয়ে একই দপ্তরের পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত

কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, গ্রেফতার সাবেক মন্ত্রীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ দুর্নীতির মামলা তদন্তাধীন আছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদ করে মামলার তদন্ত কাজের জন্য তথ্য-উপাত্ত জানা যাবে বলে তিনি মনে করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ