সাবেক গৃহায়ণ প্রতিমন্ত্রী শরীফের বিরুদ্ধে মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫

সাবেক গৃহায়ণ প্রতিমন্ত্রী শরীফের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫ |
জ্ঞাতআয়বহির্ভূত বিপুল সম্পদ অর্জন ও ব্যাংকিং চ্যানেলে সন্দেহজনক লেনদেনের অভিযোগে ময়মনসিংহ ২ আসনের সাবেক সংসদ-সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের তলবে হাজির না হওয়ার কারণে তার স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও দুই শ্যালকের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে সংস্থাটি। কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি আরও জানান, শরীফ আহমেদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তার নিজ নামে ১২টি ব্যাংক হিসাবে ৪২ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৪০৯ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক

লেনদেন করেন। সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে অর্থ উপার্জন ও তা ভোগ দখলে রাখেন। এ সম্পদ হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, অর্থ পাচার প্রতিরোধ আইন, দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় অভিযোগ আনা হয়েছে। দুদকের সম্পদ বিবরণী দাখিলের নোটিশে বলা হয়, শরীফ আহমেদের স্ত্রী শেফালী বেগম, শ্বশুর গোলাম মোস্তফা, শাশুড়ি জাহানারা বেগম, শ্যালক মো. শাহ আলম ও মোহাম্মদ শামীম নামে-বেনামে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তাদের ব্যাংক হিসাবগুলোতে বিপুল পরিমাণ লেনদেনের তথ্য পাওয়া গেছে। লেনদেন করা অর্থের উৎস কী তা জানার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ প্রদান করা হলেও

তারা বক্তব্য প্রদানের জন্য হাজির না হওয়ায় তাদের বক্তব্য নেওয়া যায়নি। এছাড়া ওই নোটিশে আরও বলা হয়, বিপুল পরিমাণ লেনদেনকৃত অর্থ অন্য কোনো মাধ্যমে বিনিয়োগ, হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে তারা কোনো অবৈধ সম্পদ অর্জন করেছেন কিনা এবং ওই সম্পদ সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের স্বীয় সম্পদ মর্মে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। বিভিন্ন ব্যাংক হিসাবে ব্যাপক লেনদেনের বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য উলি­খিত ব্যক্তিদের নামে দুর্নীতি দমন কমিশন আইনে পৃথক পৃথক সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত