সাফজয়ী নারীদের জন্য পুরস্কার ঘোষণা বিসিবির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪

সাফজয়ী নারীদের জন্য পুরস্কার ঘোষণা বিসিবির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪ |
বাংলাদেশ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় আসরে শিরোপা জেতায় চ্যাম্পিয়ন সাবিনা খাতুনের দলকে পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ নারী দলের দেশে পা রাখার দিনে এই ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ নারী সাফ চ্যাম্পিয়ন দলকে পুরস্কৃত করার ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানিয়েছেন ভালো একটা অ্যামাউন্ট দেওয়ার কথা। বিসিবি সভাপতি বলেছেন, ‘বিসিবি থেকে পুরস্কৃত করা হবে। পরপর দুই বার চ্যাম্পিয়ন, তারা আমাদের গর্বিত করেছে। পরিমাণটা দেখি, সব কথা একা বলে দিলে তো বোর্ড পরিচালকরা রাগ করতে পারে। ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হবে, আমরা যেরকম পারি আরকি।’ এর আগে মেয়েদের ২০২২

সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবারও চ্যাম্পিয়ন দলের ৩২ সদস্যকে ৫১ লাখ টাকা পুরস্কার দেয় বিসিবি। তারই ধারাবাহিকতায় আরেকটি মহাদেশীয় সেরার মুকুট এনে দেওয়া সাবিনাদের পুরস্কার দেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান