সাদপন্থি নেতা শফিউল্লাহর ২ দিনের রিমান্ড মঞ্জুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫

সাদপন্থি নেতা শফিউল্লাহর ২ দিনের রিমান্ড মঞ্জুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫ |
বিশ্ব ইজতেমায় সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাদপন্থি নেতা মো. শফিউল্লাহ (৪৬) কে ২ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (৫ জানুয়ারি) সকাল ১১টায় গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করে। দুপুরে পুলিশি নিরাপত্তায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুনের আদালতে তোলা হয় তাকে। এর আগে, শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শরীয়তপুর জেলার পালং থানাধীন স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শফিউল্লাহ শরীয়তপুর জেলার নড়িয়া থানার ডগরী গ্রামের (তালুকদার বাড়ি) বাসিন্দা এবং মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি দায়ের করা হত্যা মামলার ৯ নম্বর এজাহারভুক্ত আসামি। মামলার সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর রাত থেকে

১৮ ডিসেম্বর ভোর পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানে দুই পক্ষের অনুসারীদের মধ্যে একাধিক দফায় সংঘর্ষ হয়। এই সংঘর্ষের জেরে ১৯ ডিসেম্বর টঙ্গী পশ্চিম থানায় যোবায়ের অনুসারী ও কিশোরগঞ্জের বাসিন্দা এস এম আলম হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েক শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান জানান, শফিউল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার তাকে আটক করার পর রোববার আদালতে তোলা হলে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। তবে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিশ্ব ইজতেমায় সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় চলমান তদন্তের অংশ হিসেবে

শফিউল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হলো বলে জানিয়েছে পুলিশ। এর আগে মামলার সূত্র ধরে সাদপন্থি আরও তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের প্রযোজক সরোয়ার জাহান গ্রেপ্তার ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার কমলো জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে বড় দর পতন : দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ: ঐক্য-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প ফুটপাত-সড়ক থেকে অবৈধ দোকান সরাতে ডিএমপির আলটিমেটাম রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা