ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক
মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা
দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১
কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল
১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক
অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, নিয়ে গেছে মোবাইল-টাকা
সাত বছরের শিশুকে ধর্ষণ, সিসিটিভির ফুটেজ দেখে ভ্যানচালক গ্রেফতার
লালমনিরহাটের হাতীবান্ধায় সাড়ে ৭ বছরের এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে তালেব মিয়া নামের এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ।
তালেব মিয়া উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া (ময়দান) এলাকার শিয়ার শেখের ছেলে।
ঈদের পরদিন এ ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মামলার এজাহার সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বড়খাতা বাজারে থাকা নরসুন্দর দাদার দোকানে আসে শিশুটি। পরে দাদার কাছ থেকে ২০ টাকা নিয়ে বড়খাতা চৌরঙ্গী মোড়ে গিয়ে ওই ভ্যানচালককে বাড়ি পৌঁছে দিতে বলে। পরে তাকে ভ্যানে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় একটি গ্যারেজে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায় ভ্যানচালক। পরবর্তীতে শিশুটিকে কান্নাকাটি করতে শুনে অপর এক
ভ্যানচালক তাকে বাড়ি পৌঁছে দেয়। এ ঘটনার পর দিন প্রথমে শিশুটিকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, এ ঘটনায় গত সোমবার ধর্ষণের শিকার শিশুর দাদা বাদী হয়ে অজ্ঞাত ভ্যানচালককে আসামি করে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই অভিযুক্ত ভ্যানচালককে শনাক্ত করে গ্রেফতার করা হয়। হাতীবান্ধা থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা সঞ্জয় কুমার পাল বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তদন্ত শেষে ভ্যানচালককে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।