‘সাজানো নির্বাচনের’ লক্ষ্যেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা এখনই কার্যকর হচ্ছে না: জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫

আরও খবর

মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন

সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও

“আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা

মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র

এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী

বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি

‘সাজানো নির্বাচনের’ লক্ষ্যেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা এখনই কার্যকর হচ্ছে না: জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ |
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সংক্রান্ত সুপ্রিম কোর্টের আজকের রায়ের তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে এবং প্রধানমন্ত্রীর সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি এই রায়কে ‘প্রহসন’ এবং বর্তমান সরকারের ইচ্ছার ‘রাবার স্ট্যাম্প’ হিসেবে অভিহিত করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় অভিযোগ করেন, বর্তমান ‘অনির্বাচিত ও অসাংবিধানিক’ সরকার আগামী নির্বাচনে কারচুপির উদ্দেশ্যেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা এখনই কার্যকর করছে না। স্ট্যাটাসে তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্ট আজ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনেছে, তবে আসন্ন নির্বাচন থেকে নয়, কেবল পরবর্তী নির্বাচন থেকে এটি কার্যকর হবে। আবারও, এটি একটি প্রহসনমূলক রায়, যা এই অনির্বাচিত, অসাংবিধানিক এবং

অবৈধ সরকার যা চায়, তারই রাবার স্ট্যাম্প মাত্র।’’ তিনি প্রশ্ন রেখে বলেন, ‘‘যদি তত্ত্বাবধায়ক সরকার থাকতেই হয়, তবে এই নির্বাচনসহ সব নির্বাচনের জন্য কেন নয়? বর্তমান সরকার কোনো তত্ত্বাবধায়ক সরকার নয় এবং এই রায়ের শর্তাবলীও পূরণ করে না।’’ নির্বাচন ও আওয়ামী লীগ প্রসঙ্গ সজীব ওয়াজেদ জয় অভিযোগ করেন যে, বর্তমান সরকার আসন্ন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায় না, যাতে তারা একটি ‘সাজানো নির্বাচন’ করতে পারে। তিনি দাবি করেন, ‘‘আওয়ামী লীগ এবং সমস্ত প্রগতিশীল দলকে নিষিদ্ধ করে এই নির্বাচন সম্পূর্ণভাবে কারচুপি করা হবে।’’ হত্যা ও নির্যাতনের অভিযোগ ইউনূস সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে জয় বলেন, এই সরকার সরাসরি আওয়ামী লীগ কর্মীদের হত্যার আহ্বান জানিয়েছে এবং তাদের

সমর্থকদের ওপর হামলা চালানো হচ্ছে। তিনি উল্লেখ করেন, ‘‘বিনা বিচারে আমাদের হাজার হাজার নেতা এবং ১০০-এর বেশি সংসদ সদস্যকে দেড় বছর ধরে কারাগারে আটকে রাখা হয়েছে।’’ এছাড়া গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলিতে নিরস্ত্র প্রতিবাদকারীদের মৃত্যু এবং পুলিশের বারবার ‘শুট অন সাইট’ বা দেখামাত্র গুলির নির্দেশের কথাও তিনি তার স্ট্যাটাসে তুলে ধরেন। স্ট্যাটাসের শেষে তিনি মন্তব্য করেন, বর্তমান সরকার তাদের সুবিধামতো নির্বাচন করার জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরিয়ে রেখেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘যদি এসব কিছুই গ্রহণযোগ্য হয়, তবে আওয়ামী লীগ সরকার একেবারেই কোনো ভুল করেনি।’’ উল্লেখ্য, হ্যাশট্যাগ হিসেবে তিনি #Yunus, #Bangladesh এবং #democracy ব্যবহার করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ