সাকিবকে ব্যাট উপহার দিলেন কোহলি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪

সাকিবকে ব্যাট উপহার দিলেন কোহলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪ |
কানপুরে খেলার আগেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। চলতি মাসে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেই ক্রিকেটের কুলীন সংস্করণকে বিদায় জানাতে চান তিনি। কিন্তু দেশের মাটিতে তার খেলা নিয়ে কাজ করছে নানারকম জটিলতা। তবে দেশের বাইরে শেষ টেস্টটি খেলে ফেলেছেন সাকিব। খেলা শেষ হওয়ার পর তাকে নিজের অটোগ্রাফ সম্বলিত একটি ব্যাট উপহার দেন ভারতের বিরাট কোহলি। সেসময় দুজনই কিছুটা রসিকতায় মেতে ওঠেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে না পারলে কানপুর টেস্টই সাকিবের শেষ হয়ে থাকবে। যদিও নিজের শেষ ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন তিনি। প্রথম ইনিংসে করেন কেবল ৯ রান। এছাড়া দুই ইনিংস মিলিয়ে তার ঝুলিতে জমা হয়েছে ৪ উইকেট। যদিও সেটা

কেবল প্রথম ইনিংসেই পেয়েছেন। এখন পর্যন্ত ৭১ টেস্ট খেলে ৪ হাজার ৬০৯ রান ও ২৪৬ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার। সাকিবের ঠিক চার বছর পরই (২০১১) টেস্ট অভিষেক হয় কোহলির। এই সময়ে অবশ্য সাকিবের চেয়ে বেশি টেস্ট খেলে ফেলেছেন তিনি। সাকিবকে শ্রদ্ধা দেখিয়ে বরং প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে পারস্পরিক সম্প্রীতি ও সম্মানকে তুলে ধরলেন ডানহাতি এই ব্যাটার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান