সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৬

সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৬ |
সাম্প্রতিক এক নিয়োগে বিতর্কের ঝড় উঠেছে। জুলাই-আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পটপরিবর্তনের সময় রাজারবাগ পুলিশ লাইন ও সাভার এলাকায় পুলিশ সদস্যদের র ট্যাগ দিয়ে হামলার উষ্কানিদাত ও গণহত্যার ঘটনায় গুজব ছড়ানোর অভিযোগে অভিযুক্ত ইউটিউবার ও টিকটকার মো. সাইয়্যেদ বিন আব্দুল্লাহ (সাইয়্যেদ আব্দুল্লাহ) প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান বিষয়ক) হিসেবে গ্রেড-২ পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট সন্ধ্যার পর সাইয়্যেদ আব্দুল্লাহ ফেসবুক লাইভ ও পোস্টের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে গুজব ছড়িয়েছিলেন যে, “ঢাকায় অবস্থানরত সকল ‘র’ এজেন্ট রাজারবাগ পুলিশ লাইন ও সাভারে গিয়ে অবস্থান নিয়েছে এবং তারা সেখান থেকে পাল্টা আক্রমণ চালিয়ে ঢাকা দখল করবে; তাদের সঙ্গে যোগ দেবে সাভারে অবস্থানরত অপর একটি ‘র’ এজেন্টদের

রেজিমেন্ট”। এই পরিকল্পিত মিথ্যা গুজবের কারণে উত্তেজিত জনতা রাজারবাগ পুলিশ লাইন ও সাভার থানায় হামলা চালায়। সাভারে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য নিহত হন। বেঁচে থাকা পুলিশ সদস্যরা সাভার ক্যান্টনমেন্টে আশ্রয় নিলে, সেখানেও উত্তেজিত জনতা জড়ো হয় ভারতীয় এজেন্ট খোঁজার জন্য এবং সারারাত সাভার সেনানিবাসের গেটের সামনে অবস্থান নেয় বেঁচে যাওয়া পুলিশ সদস্যদের হত্যা করার জন্য। এই দুই স্থানে সংঘটিত পুলিশ গণহত্যার কমান্ড রেসপন্সিবিলিটি সরাসরি সাইয়্যেদ আবদুল্লাহর ওপর বর্তায় বলে অনেকে মনে করেন। পরবর্তীতে তিনি নিজের ফেসবুক লাইভ মুছে ফেললেও, ফেসবুকে অসংখ্য পোস্ট, শেয়ার ও স্ক্রিনশট এখনো সেই ঘটনার প্রমাণ হিসেবে ঘুরে বেড়াচ্ছে। সাইয়্যেদ আব্দুল্লাহ সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন এবং বিভিন্ন টকশো ও ভিডিওতে

রাজনৈতিক মন্তব্য করতেন। তার নিয়োগের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে “৫ আগস্টের শহীদ পুলিশ সদস্যদের প্রতি অবমাননা” ও “ন্যায়বিচারের প্রতি চ্যালেঞ্জ” হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে সমর্থকরা এটিকে জুলাই ২৪শে সফলতার সাথে প্রভাব বিস্তার করে আন্দোলনে মানুষকে সম্পৃক্ত করার পুরষ্কার হিসাবে দেখছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাগুলো নিয়ে স্বাধীন তদন্তের দাবি দীর্ঘদিন ধরে উঠে আসছে। সাইয়্যেদ আব্দুল্লাহর নিয়োগ সেই দাবিকে নতুন করে উস্কে দিয়েছে। এই ঘটনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ার ভূমিকা, গুজবের বিপজ্জনকতা এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান