সরকারি কর্মচারীদের ৯ম পে-স্কেলের দাবিতে প্রতিবাদ সমাবেশ, কঠোর কর্মসূচির ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৬

আরও খবর

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১

মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির

মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে

ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত

অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি

ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর

সরকারি কর্মচারীদের ৯ম পে-স্কেলের দাবিতে প্রতিবাদ সমাবেশ, কঠোর কর্মসূচির ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৬ |
জাতীয় প্রেসক্লাবের সামনে আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে একটি বড় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ৯ম জাতীয় পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ এবং ১লা জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করার পাশাপাশি ৭ দফা দাবি বাস্তবায়নের জোরালো আওয়াজ উঠেছে। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী এবং স্বাগত বক্তব্য রাখেন সমন্বয়ক মো. মাহমুদুল হাসান। বিভিন্ন জোটভুক্ত সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্যে অভিযোগ করেন, দীর্ঘ ৭ বছর ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসা সত্ত্বেও সরকার কর্মচারীদের ন্যায্য দাবি পূরণে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। সম্প্রতি জ্বালানি উপদেষ্টার বক্তব্যে কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে বলে তারা

উল্লেখ করেন। বক্তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, বর্তমান বাজারমূল্য ও জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে নতুন পে-স্কেল বাস্তবায়ন করতে হবে। তারা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, পেনশন ও গ্র্যাচুইটি সুবিধা বৃদ্ধি, বেতন জ্যেষ্ঠতা রক্ষা, রেশন ব্যবস্থা চালুসহ একাধিক কাঠামোগত দাবির কথা তুলে ধরেন। কয়েকজন নেতা দাবি করেন যে, ১:৪ অনুপাতে ১২টি গ্রেডভিত্তিক কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা নির্ধারণ করে গেজেট জারি করা উচিত। সমাবেশে জাতীয় সংসদ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, সরকারি কর্মচারি কল্যাণ ফেডারেশন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্মচারী সংগঠন, সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদসহ জোটভুক্ত ৩৫টিরও বেশি সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে সংহতি প্রকাশ

করেন। সমাবেশ শেষে ঘোষিত কর্মসূচিতে জানানো হয়, আগামী ১ থেকে ৩রা ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নিজ নিজ দপ্তরের সামনে ২ ঘণ্টাব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ৬ই ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টায় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে ‘ভূখা মিছিল’ করার কঠোর আল্টিমেটাম দেওয়া হয়েছে। উল্লেখ্য, নবম জাতীয় বেতন কমিশন সম্প্রতি প্রতিবেদন পেশ করেছে, যাতে সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা সুপারিশ করা হয়েছে। তবে কর্মচারী সংগঠনগুলো এই সুপারিশকে অপর্যাপ্ত মনে করে আরও বৈষম্যমুক্ত ও বাজারমুখী পে-স্কেলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোক্তা অধিকার দিবসে ক্যাবের প্রতিবাদ: পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবন কঠিন করে তুলেছে যশোর-২ আসনে পরাজয়: বিএনপিতে প্রকাশ্য কোন্দল, পাল্টাপাল্টি অভিযোগ জ্বালানি সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর আগের বছরের বৃত্তি পরীক্ষা: পুরোনো সিলেবাসে নতুন চাপ, বিপাকে ৫ লাখ শিক্ষার্থী উদারপন্থা থেকে সরে ধর্মীয় নেতাদের আইনশৃঙ্খলা কমিটিতে অন্তর্ভুক্তি প্রধানমন্ত্রী তারেকের সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ইরানে ‘খুব কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩