সমুচা না আনায় স্বামীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন স্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৫

সমুচা না আনায় স্বামীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন স্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৫ |
সমুচা আনতে ব্যর্থ হওয়ায় স্বামীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, স্বামীর পরিবারের বাকি চার সদস্যও হত্যার হুমকি পাচ্ছেন। অভিযুক্ত স্ত্রীর ভয়ে দিন পার করছেন ভুক্তভোগীরা। বিষয়টি গ্রাম পঞ্চায়েত হয়ে থানা-পুলিশ পর্যন্ত গড়িয়েছে। জানা গেছে, স্বামীকে সমুচা আনতে বলেন স্ত্রী। কিন্তু তিনি তা আনতে ব্যর্থ হন। এ নিয়ে তুমুল ঝগড়া করেন স্ত্রী। তুচ্ছ এ বিবাদের জেরে পর দিন গ্রাম পঞ্চায়েতে সালিশ ডাকেন স্ত্রী। সালিশে নিজের মা-বাবা ও আত্মীয়স্বজনদের উপস্থিতিতে স্ত্রী স্বামীকে মারধর শুরু করেন। এক পর্যায়ে তাতে যোগ দেন অভিযুক্তের আত্মীয়স্বজনরাও। মারধর ঠেকাতে গিয়ে লাঞ্ছিত হন স্বামীর পরিবারের সদস্যরাও। ভারতের উত্তর প্রদেশের সেহরাপুর উত্তর থানায় এই ঘটনা ঘটে। বুধবার (৩

সেপ্টেম্বর) ভুক্তভোগীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর বিষয়টি প্রকাশ্যে আসে। হত্যার চেষ্টার অভিযোগে এফআইআরটি দায়ের করা হয়েছে। খবর এনডিটিভির। পুলিশ জানায়, আনন্দপুরের বাসিন্দা শিবমকে তার স্ত্রী সঙ্গীতা পঞ্চায়েতে লাঞ্ছিত ও মারধর করেন। এ কাজে সঙ্গীতার বাবা-মা উষা ও রামলাদাইতে, মামা রামোতর, প্রাক্তন গ্রামপ্রধান অবধেশ শর্মা সহায়তা ছিল। সার্কেল অফিসার (সিও) পুরানপুর প্রতীক দাহিয়া জানান, ভুক্তভোগীর মা বিজয় কুমারীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চার অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) প্রাসঙ্গিক ধারায় হত্যার চেষ্টাসহ একটি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ অনুসারে, ৩০ আগস্ট সঙ্গীতা তার স্বামীকে সমুচা আনতে বলা এবং তা আনার ঘটনায় বিবাদ শুরু হয়। ক্ষুব্ধ হয়ে

তিনি পরের দিন তার পরিবারকে ডেকে আনেন। যার ফলে ৩১ আগস্ট পঞ্চায়েত চলাকালীন মারধরের ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে ভুক্তভোগী এবং তার পরিবারের সদস্যদের লাঞ্ছিত হতে দেখা যাচ্ছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও তদন্ত চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত