সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

আরও খবর

বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার?

কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার!

অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে?

স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত

“রাজনীতি ভদ্রলোকদের খেলা, স্কাউন্ড্রেলদের নয়” – মাহবুব কামাল

‘পিঠের চামড়া থাকবে না’: ফাঁস হওয়া ফোনালাপে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা কমান্ডারকে বিএনপি নেতার চরম হুমকি

স্বাধীনতার বজ্রঘোষণায় পাকিস্তানিদের গণহত্যা ভেদ করেই জেগে ওঠে বাঙালির মুক্তিযুদ্ধ

সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ |
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ‘জুলাই সনদ’ নিয়ে সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের চাঞ্চল্যকর গোপন তথ্য ফাঁস করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বিস্ফোরক অভিযোগ তোলেন। নাহিদ ইসলাম বলেন, খলিলুর রহমানের মন্ত্রী হওয়া প্রমাণ করে যে তিনি অন্তর্বর্তী সরকারে থাকাকালে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করেছেন। একই সঙ্গে তিনি সদ্য সমাপ্ত নির্বাচনে বড় ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে বলেও দাবি করেন। নির্ভরযোগ্য সূত্রের দাবি, শপথের ঠিক আগে সমঝোতার উদ্দেশ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নাহিদ ইসলাম ও জামায়াতের আমির ড. শফিকুর রহমানের বাসভবনে যান।

তবে সেই আলোচনা ফলপ্রসূ না হওয়ায় বিএনপি শেষ মুহূর্তে সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে দেশে নতুন করে সাংবিধানিক সংকট ও অস্থিরতা সৃষ্টির একটি ‘মেটিকুলাস নকশা’ বা সূক্ষ্ম ছক নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেও বিএনপির এই পরিষদ বয়কট করার সিদ্ধান্ত জুলাই চার্টার ও গণভোটের ইস্যুকে কেন্দ্র করে দেশকে গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এই জটিল পরিস্থিতির নেপথ্যে ড. মুহাম্মদ ইউনূসের সুদূরপ্রসারী পরিকল্পনা কাজ করেছে বলে বিভিন্ন সূত্র ইঙ্গিত দিচ্ছে। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তার গঠিত ‘জাতীয় ঐকমত্য কমিশন’ জুলাই চার্টারের

মাধ্যমে ৮০টিরও বেশি সংস্কার প্রস্তাব এনেছিল। ২০২৫ সালের গণভোটে এর প্রতি জনসমর্থন পাওয়ার পর রাষ্ট্রপতির আদেশে সংস্কার পরিষদ গঠনের পথ প্রশস্ত হয়, যদিও বর্তমান সংবিধানে এমন কোনো পরিষদের স্পষ্ট আইনি ভিত্তি নেই। বিশ্লেষকদের মতে, নির্বাচিত দল যদি এই পরিষদে অংশ না নেয়, তবে পুরো সংস্কার প্রক্রিয়া অচল হয়ে পড়বে এবং জনরায় অস্বীকারের অজুহাতে রাজপথে অস্থিরতা তৈরির সুযোগ সৃষ্টি হবে। ইতোমধ্যেই জামায়াতে ইসলামী ও এনসিপি শপথ নেওয়ায় সংসদে দুই ধরনের সদস্যের বিভাজন তৈরি হয়েছে, যা ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জ এবং সিইসির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলতে পারে। সমালোচকদের ধারণা, ড. ইউনূস এমন একটি ভঙ্গুর কাঠামো রেখে গেছেন যা নির্বাচিত সরকারকে শুরু থেকেই দুর্বল করে

রাখবে এবং দীর্ঘমেয়াদি রাজনৈতিক হস্তক্ষেপের পথ প্রশস্ত করবে। বিএনপির অবস্থানকে সাংবিধানিক যুক্তিতে দেখা হলেও একে জনবিরোধী হিসেবে প্রচার করার চেষ্টা চলছে। ফলে রাজপথে নতুন আন্দোলনের ঢেউ, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং দীর্ঘমেয়াদি সাংবিধানিক শূন্যতার শঙ্কা ক্রমেই ঘনীভূত হচ্ছে। এই জটিলতা কি নিছক রাজনৈতিক সংকট নাকি ড. ইউনূসের পরিকল্পিত কোনো নকশা, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার? How Long Will People Remain Imprisoned Without Trial? কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার! বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম! The International Crimes Tribunal Has Turned into a Machine for Illicit Money অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত বিএনপি ও জামায়াত ভেতরে ভেতরে এক, মাঠে তারা কৃত্রিম দ্বন্দ্ব দেখাচ্ছে।” শামীম হায়দার পাটোয়ারী, মহাসচিব, জাতীয় পার্টি। “রাজনীতি ভদ্রলোকদের খেলা, স্কাউন্ড্রেলদের নয়” – মাহবুব কামাল ‘পিঠের চামড়া থাকবে না’: ফাঁস হওয়া ফোনালাপে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা কমান্ডারকে বিএনপি নেতার চরম হুমকি স্বাধীনতার বজ্রঘোষণায় পাকিস্তানিদের গণহত্যা ভেদ করেই জেগে ওঠে বাঙালির মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: মুক্তিকামী জনতার একচ্ছত্র কমান্ড ও স্বাধীনতার পদধ্বনি রাজারবাগ ও পিলখানা—প্রথম প্রতিরোধের অগ্নিশিখা ও রক্তক্ষয়ী রাত শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে তৈরি সেই পাইপলাইনই এখন বিএনপির ভরসা বাংলাদেশ, তুমি কোথায় যাচ্ছ?: ‘৭১ এর ঘাতক, ২০২৬ এর শহীদ! চুকনগর গণহত্যা ১৯৭১ঃ ৪ ঘন্টায় প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা আরও কমলো স্বর্ণের দাম