সবজি চাষিদের অস্বস্তি, ক্রেতাদের মাঝে স্বস্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫

সবজি চাষিদের অস্বস্তি, ক্রেতাদের মাঝে স্বস্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫ |
মেহেরপুরের হাট বাজারগুলোতে সবজির দরপতন অব্যাহত। সব ধরনের সবজির ব্যাপক আমদানী থাকায় শীতকালীন সব ধরনের সবজির দর পড়তির দিকে। সবাই একযোগে একই ফসল আবাদ না করে ভিন্ন ভিন্ন ফসল আবাদ করা গেলে দর পতনের এই ধাক্কা সামাল দেওয়া সম্ভব বলে মনে করে কৃষি বিভাগ। শুক্রবার (১০ জানুয়ারি) পাইকারি বাজারে প্রতি কেজি আলু ২৪-২৫ টাকা, মুড়িকাটা পেঁয়াজ ৩০-৩৪ টাকা, এলসি রসুন ১৯০ টাকা, সিম ৯-১০ টাকা, শসা ১৫-১৬ টাকা, মিষ্টি কুমড়া ১০ টাকা, টমেটো ১৫-২০ টাকা, বাঁধাকপি ৫-৬ টাকা কেজি, ফুলকপি ২-৩ টাকা কেজি বিক্রি হচ্ছে। পাইকারি বাজার দর থেকে কেজিতে ১০-১৫ টাকা বেশি দরে খুচরা পর্যায়ে এসব সবজি বিক্রি হচ্ছে। জেলার গাংনী

কাঁচা বাজারের আড়তদার নাজমুল ইসলাম বলেন, মেহেরপুর জেলাসহ আশেপাশের জেলায় ব্যাপকভাবে শীতকালীন সবজি আবাদ হওয়ায় দর পতন হয়েছে। এ ধারা আরও কিছুদিন অব্যহত থাকবে বলেও জানান তিনি। অব্যহত দর পতনে চাষীদের মাঝে হাহাকার বিরাজ করছে। তবে গেল বছর সবজির সর্বোচ্চ চড়া মূল্যের পর এবার দর কমে যাওয়ায় স্বস্থি ফিরেছে ক্রেতাদের মনে। কয়েকজন চাষী জানান, অক্টোবর মাসে ব্যাপক বৃষ্টিপাতে শীতকালীন আগাম সবজি ক্ষেত বিনষ্ট হয়। এর পরে সব চাষী একসাথে শীতকালীন সবজি আবাদ করেন। যা একসাথে তোলার সময় হওয়ায় দর পাচ্ছেন না চাষীরা। অব্যহত লোকসানের কবলে পড়ে চাষী পরিবারের বিরাজ করছে হাহাকার। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিজয় কৃষ্ণ বলেন, শস্য

বিন্যাস নিয়ে চাষীদের সচেতন হতে হবে। কোন সময় কোন ফসল আবাদ করতে হবে সে বিষয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন। অন্যদিকে সবাই একযোগে একই ফসল আবাদ না করে ভিন্ন ভিন্ন ফসল আবাদ করা গেলে দর পতনের এই ধাক্কা সামাল দেওয়া সম্ভব বলে মনে করে কৃষি বিভাগ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে?