সন্ধ্যার পর ঢাবিতে উচ্চস্বরে গান-মাইক বাজানো নিষিদ্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৪

সন্ধ্যার পর ঢাবিতে উচ্চস্বরে গান-মাইক বাজানো নিষিদ্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৪ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় প্রতিদিন গভীর রাত পর্যন্ত মাইক ব্যবহার করে উচ্চস্বরে গান-বাজনার প্রতিবাদে উপাচার্য বাসভবনের সামনে সাউন্ডবক্স এনে গান বাজিয়ে অভিনব প্রতিবাদ করেছেন টিএসসি সংলগ্ন দুই নারী হলের শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সন্ধ্যা ছয়টার পর থেকে টিএসসি এলাকায় মাইক ব্যবহার নিষিদ্ধ করেছে। শনিবার রাত ১০টার দিকে রোকেয়া হল এবং শামসুন নাহার হলের কতিপয় শিক্ষার্থী রিকশায় সাউন্ডবক্স ভাড়া করে উচ্চ শব্দে গান বাজাতে শুরু করেন। পরে তাদের সঙ্গে বিভিন্ন হলের শিক্ষার্থীদেরও যোগ দিতে দেখা যায়। শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিনিয়ত টিএসসিসহ আশেপাশে গভীর রাত পর্যন্ত উচ্চ আওয়াজে নানা অনুষ্ঠান হয়। এতে পাশে থাকা দুইটি নারী হলে পড়াশোনা, ঘুমে ব্যাঘাতসহ বিভিন্ন শারীরিক-মানসিক সমস্যায়

ভোগেন শিক্ষার্থীরা। উচ্চ আওয়াজে মাথাব্যথাসহ অসুস্থ হয়ে পড়েন অনেকে। বারবার নানাভাবে প্রশাসনকে জানিয়েও এই সমস্যার সমাধান হচ্ছে না। তাই তারা অভিনব প্রতিবাদে নেমেছেন। এর পরিপ্রেক্ষিতে প্রক্টরের অফিসের এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও আবাসিক এলাকায় সন্ধ্যা ৬টার পর গান বাজনা নিষিদ্ধ করা হয়৷ এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পিকার, মাইক ও গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার বা মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস