সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদারের অঙ্গীকার পাকিস্তান-চীন-আফগানিস্তানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৫

সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদারের অঙ্গীকার পাকিস্তান-চীন-আফগানিস্তানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৫ |
পাকিস্তান, চীন ও আফগানিস্তান সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। বুধবার (২০ আগস্ট) কাবুলে অনুষ্ঠিত ষষ্ঠ ত্রিপক্ষীয় বৈঠকে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই অংশ নেন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান এক বিবৃতিতে জানান, বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করা ছাড়াও বাণিজ্য, ট্রানজিট, আঞ্চলিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও মাদক পাচার প্রতিরোধে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পকে আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। টিটিপি-বিএলএ

দমনে সুনির্দিষ্ট পদক্ষেপের দাবি বৈঠকের আগে ইসহাক দার আফগান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেখানে তিনি কাবুল সরকারকে আহ্বান জানান, পাকিস্তানে হামলা চালানো নিষিদ্ধ সংগঠন যেমন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) ও মাজিদ ব্রিগেডের বিরুদ্ধে কার্যকর ও যাচাইযোগ্য ব্যবস্থা নিতে। সম্প্রতি যুক্তরাষ্ট্র বিএলএ ও মজিদ ব্রিগেডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। পাকিস্তান অভিযোগ করেছে, আফগান মাটি ব্যবহার করেই এসব সংগঠন দেশটির ভেতরে হামলা চালাচ্ছে। সন্ত্রাসী হামলার পরিসংখ্যান পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ-এর সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, জুলাই মাসে পাকিস্তানে মোট ৮২টি সন্ত্রাসী হামলায় ১০১ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৭ জন সাধারণ

নাগরিক, ৩৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৮ জন জঙ্গি। দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক সম্পর্ক উন্নত হয়েছে। কূটনৈতিক প্রতিনিধিত্ব চার্জ দ্য অ্যাফেয়ার্স পর্যায় থেকে অ্যাম্বাসেডর পর্যায়ে উন্নীত করা হয়েছে। এর আগে ২১ মে বেইজিংয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে সমঝোতা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, সাম্প্রতিক বৈঠকের বেশিরভাগ সিদ্ধান্ত ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে অথবা বাস্তবায়নের পথে। বিশেষ করে বাণিজ্য ও ট্রানজিটে অগ্রগতি হয়েছে। তবে সন্ত্রাসবিরোধী সহযোগিতার ক্ষেত্রে এখনও ঘাটতি রয়ে গেছে। আফগানিস্তানের প্রতিশ্রুতি আফগান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি বৈঠকে আশ্বাস দেন, আফগান ভূমি কোনোভাবেই পাকিস্তান বা অন্য কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করতে দেওয়া হবে না। বৈঠকের শেষে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

ইসহাক দার আফগান কর্তৃপক্ষকে উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান এবং সফলভাবে ষষ্ঠ ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের জন্য অভিনন্দন জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টে আবেদন বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব হরিলুট বাধা দিলেই তাণ্ডব চালায় বিএনপির নেতা-কর্মীরা আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: ১৬ মার্চ আলোচনার টেবিলে অধিকার ও চূড়ান্ত ফয়সালার ক্ষণ রায়েরবাজার থেকে মিরপুর: মেধাশূন্য করার সেই নীল নকশা বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায়