সন্ত্রাসবাদের অভিযোগে কুর্দিপন্থি প্রাদেশিক মেয়রকে সরাল তুরস্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

সন্ত্রাসবাদের অভিযোগে কুর্দিপন্থি প্রাদেশিক মেয়রকে সরাল তুরস্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ |
সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর, নির্বাচিত কুর্দিপন্থি প্রাদেশিক মেয়রকে অপসারণ করেছে তুরস্ক। তার স্থানে শনিবার (১৫ ফেব্রুয়ারি) তার একজন রাষ্ট্রীয় কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় প্রদেশ ভানের মেয়র ও কুর্দিপন্থি ডিইএম পার্টির সদস্য আবদুল্লাহ জেইদান ‘সশস্ত্র সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করার’ অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে। এ কারণে তাকে পদচ্যুত করা হয়েছে এবং স্থানীয় গভর্নরকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। ২০২৪ সালের মার্চ মাসে স্থানীয় নির্বাচনের পর থেকে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের কারণে তুরস্কজুড়ে ডিইএম পার্টির আট মেয়র এবং প্রধান

বিরোধী দল সিএইচপির দুই মেয়রকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া সিএইচপির আরেক মেয়র দরপত্র জালিয়াতির অভিযোগে গ্রেফতার হয়েছেন। তুরস্কের ৬০০ আসনের সংসদে ৫৭টি আসন ধরে রেখেছে ডিইএম পার্টি। তারা এই নিয়োগকে বেআইনি বলে উল্লেখ করেছে। এদিকে তুরস্কের বিরোধী রাজনীতিকরা একাধিক আইনি তদন্ত, আটক এবং গ্রেপ্তারের মুখোমুখি হচ্ছেন। সমালোচকরা বিষয়টিকে সরকারের ভিন্নমত দমন এবং তাদের নির্বাচনি সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করার প্রচেষ্টা হিসেবে দেখছে। তবে তুরস্কের সরকার এই মামলাগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ পাচার চক্রের মূল দুই সদস্য শনাক্ত, মামলার প্রস্তুতি এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার জ্বালানি তেলের সংকট প্রকট, বাড়ছে হট্টগোল-বিশৃঙ্খলা গণভোট অধ্যাদেশ উঠবে না সংসদে, বাতিল হচ্ছে সংসদে বিরোধী দলের নোটিশ নিয়ে উত্তপ্ত আলোচনা ইরাকে বিশ্ববিদ্যালয়ে হামলার আশঙ্কা, মার্কিন দূতাবাসের সতর্কতা ইরানের শাসন বদলাতে চাওয়া ট্রাম্প স্থল অভিযানের আগে নিজের পতনের বার্তা পেলেন ফেনীর ২৮ পাম্পেই মিলছে না অকটেন ইরানের ভারী পানি প্রকল্পে হামলা, অচল ঘোষণা আইএইএর দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৫ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা