সন্তানকে নিয়ে কিয়ারার আবেগঘন বার্তা! – ইউ এস বাংলা নিউজ




সন্তানকে নিয়ে কিয়ারার আবেগঘন বার্তা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫ |
বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি জীবনে এসেছে নতুন আলো। গত ১৫ জুলাই স্বামী ও অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রার কোলজুড়ে এসেছে এক কন্যাসন্তান। মাতৃত্বের এই নতুন অধ্যায় বর্তমানে ভরপুর উপভোগ করছেন এই তারকা দম্পতি। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মিষ্টি ছবি শেয়ার করে কিয়ারা লেখেন— ‘আমি তোমার ডায়াপার বদলাচ্ছি, আর তুমি আমার গোটা দুনিয়াটাই বদলে দিয়েছ।’ পোস্টটি দেখে স্পষ্ট, নবজাতককে ঘিরে কিয়ারার ভালোবাসা ও কৃতজ্ঞতার গভীরতা। মুহূর্তেই বার্তাটি ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়। সদ্য মা হওয়ার পর ১ আগস্ট কিয়ারা উদযাপন করেছেন নিজের ৩৪তম জন্মদিন। সেদিনও সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন— ‘আমার সর্বকালের সেরা জন্মদিন পালন করলাম।’ তাতেও প্রকাশ পেয়েছে মাতৃত্বের উচ্ছ্বাস। ২০২৩ সালে বিয়ের পর থেকেই ভক্তরা এই

দম্পতির জীবনে নতুন অতিথির অপেক্ষায় ছিলেন। অন্তঃসত্ত্বা হওয়ার পর কিয়ারা কাজ থেকে বিরতি নেন এবং পুরো সময়টুকু মাতৃত্বের প্রস্তুতিতে কাটান। এ সময় কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটেও তিনি নজর কাড়েন। এদিকে মা হওয়ার পর প্রথমবার বড় পর্দায় ফিরছেন কিয়ারা। হৃতিক রোশনের সঙ্গে অভিনেত্রীর নতুন সিনেমা ‘ওয়ার ২’ মুক্তি পেতে যাচ্ছে শিগগিরই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান