সড়কে চাঁদাবাজির ‘বৈধতা’ দিলেন হত্যা মামলার আসামি মন্ত্রী রবিউল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৬

আরও খবর

কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ

সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ

ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস

দেশের জন্য রাশিয়া থেকে জ্বালানি ক্রয় নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অনুমতির ওপর: রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী

উপদেষ্টার শিশুকন্যার ‘ছাগল চোর নাসীরুদ্দীন পাটোয়ারী’ বনাম মির্জা আব্বাস: রাজনীতির বাকবাঁদল

৭৪ কারাগারে ২৩ অ্যাম্বুলেন্স: সংকটের অজুহাতে পথেই রাজনৈতিক বন্দিদের মৃত্যু

সড়কে চাঁদাবাজির ‘বৈধতা’ দিলেন হত্যা মামলার আসামি মন্ত্রী রবিউল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৬ |
দেড় বছর আগে যিনি ছিলেন হত্যা মামলার পলাতক আসামি এবং ভূমিদস্যুতার দায়ে নিজ দল থেকেই বহিষ্কৃত, সেই শেখ রবিউল আলম (রবি) এখন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ক্ষমতার পালাবদলে শুধু মন্ত্রীই হননি, এবার তিনি সড়ক ও পরিবহন খাতের দীর্ঘদিনের বিষফোড়া ‘চাঁদাবাজি’কে পরোক্ষভাবে বৈধতা দিলেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রী শেখ রবিউল আলম পরিবহন খাতের চাঁদাবাজিকে ‘সাংগঠনিক পরিচালনা ব্যয়’ ও ‘কল্যাণ তহবিল’ হিসেবে আখ্যায়িত করেন। তাঁর এই বক্তব্যকে ‘চোরের মায়ের বড় গলা’ এবং পরিবহন খাতে নৈরাজ্য জিইয়ে রাখার প্রকাশ্য ঘোষণা হিসেবে দেখছেন বিশিষ্টজনেরা। বিশ্লেষকেরা বলছেন, একজন আবাসন ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি যখন নীতি নির্ধারণী চেয়ারে বসেন, তখন অপরাধই ‘নিয়ম’ হয়ে দাঁড়ায়। ‘সম্মতির

ভিত্তিতে’ চাঁদাবাজি জায়েজ? সড়কে শৃঙ্খলা ফেরানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী রবিউল বলেন, ‘মালিক ও শ্রমিক সমিতিগুলো নিজেদের কল্যাণে সম্মতির ভিত্তিতে কিছু টাকা তোলে। এটা তাদের সাংগঠনিক পরিচালনার ব্যয়। এটাকে চাঁদাবাজি বলা যাবে না। তবে কেউ যদি জোর করে টাকা নেয়, কেবল সেটাই চাঁদাবাজি।’ মন্ত্রীর এই বক্তব্যের তীব্র সমালোচনা করে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের এক নেতা বলেন, ‘সড়কে কোনো বাস বা ট্রাক চালক স্বেচ্ছায় টাকা দেয় না। লাঠির ভয় দেখিয়ে টাকা তোলা হয়। মন্ত্রী আজ সেই লাঠিয়াল বাহিনীকে ইনডেমনিটি (দায়মুক্তি) দিলেন। তাঁর নিজের অতীত ইতিহাসই বলে দেয়, তিনি কেন পেশিশক্তির পক্ষে কথা বলছেন।’ খুন ও প্রতারণার দাগ মোছেনি মন্ত্রীর বর্তমান বক্তব্যের নেপথ্যে তাঁর অতীত

কর্মকাণ্ডের যোগসূত্র স্পষ্ট। ২০২৪ সালের ১০ অক্টোবর রাজধানীর হাতিরঝিলে দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিম হত্যাকাণ্ডের ঘটনায় ৩ নম্বর আসামি ছিলেন শেখ রবিউল আলম। পুলিশের তদন্ত ও নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী, রবিউল আলমের মালিকানাধীন আবাসন প্রতিষ্ঠান ‘প্লেজেন্ট প্রোপার্টিজ’ তামিমের পৈতৃক জমি নিয়ে প্রতারণা করেছিল। ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে উল্টো রবিউল আলমের নির্দেশে কোম্পানির লোক ও ভাড়াটে সন্ত্রাসীরা তামিমের ওপর হামলা চালায়, যার ফলে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার পর বিএনপির পক্ষ থেকে তাঁকে শোকজ করা হয় এবং দলের প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়। এ ছাড়া গ্রাহকের টাকা আত্মসাৎ, এক ফ্ল্যাট একাধিক ব্যক্তির কাছে বিক্রি এবং নিউমার্কেট এলাকায় রাজনৈতিক সহিংসতার ডজনখানেক

মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। জনমনে প্রশ্ন—যে ব্যক্তির বিরুদ্ধে হত্যা ও প্রতারণার মতো গুরুতর ফৌজদারি অপরাধের বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা, তিনি কীভাবে রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের (সড়ক, রেল ও নৌ) দায়িত্ব পান? এবং কীভাবে তিনি প্রকাশ্যে চাঁদাবাজির পক্ষে সাফাই গান? দুর্বৃত্তায়নের প্রাতিষ্ঠানিক রূপ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মন্ত্রণালয়ের ঠিকাদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় রবিউল আলমের পুরনো ‘সিন্ডিকেট’ সক্রিয় হয়ে উঠেছে। আবাসন ব্যবসায় থাকাকালে তিনি যেভাবে জবরদখল ও পেশিশক্তি ব্যবহার করতেন, পরিবহন খাতেও সেই একই ধারা প্রবর্তনের ইঙ্গিত মিলছে তাঁর আজকের বক্তব্যে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাবেক এক ট্রাস্টি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যাঁর

হাত রক্তে রঞ্জিত এবং যিনি সাধারণ মানুষের সম্পদ আত্মসাতের দায়ে অভিযুক্ত, তাঁর মুখে জনকল্যাণের কথা মানায় না। তিনি চাঁদাবাজিকে সাংগঠনিক ব্যয়ের নাম দিয়ে মূলত নিজের অনুসারীদের পকেট ভারি করার সুযোগ করে দিচ্ছেন।’ মন্ত্রীর আজকের বক্তব্যের পর সাধারণ পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁরা আশঙ্কা করছেন, মন্ত্রীর এই ‘সবুজ সংকেত’ পেয়ে সড়ক-মহাসড়কে চাঁদাবাজরা এখন আরও বেপরোয়া হয়ে উঠবে, যার চূড়ান্ত মাশুল গুনতে হবে সাধারণ যাত্রীদের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা আরও কমলো স্বর্ণের দাম আগুনের খেলা আর ঐতিহ্যের মায়া: হ্যপিং প্রাচীন শহরের এক রঙিন উপাখ্যান ৮ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস মধ্যপ্রাচ্য সংকট: আজও বাতিল হলো ২৪ ফ্লাইট যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র, উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট মিমু আর নেই চোট পেয়ে হাসপাতালে পাকিস্তানি ক্রিকেটার কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে বড় সুখবর ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু