সংঘাতের মধ্যেই ইরানের ক্ষমতায় বসার স্বপ্ন দেখছেন যিনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুন, ২০২৫
     ১১:৩৪ অপরাহ্ণ

সংঘাতের মধ্যেই ইরানের ক্ষমতায় বসার স্বপ্ন দেখছেন যিনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুন, ২০২৫ | ১১:৩৪ 110 ভিউ
মার্কিন বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবরে যখন গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চরমে, তখন আলোচনায় উঠে এসেছেন ইরানের সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলভির পুত্র এবং নির্বাসিত রাজপুত্র রেজা পাহলভি। এই সংকটময় মুহূর্তে তিনি প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন- ইরানের বর্তমান ধর্মভিত্তিক শাসনব্যবস্থা ভেঙে দিয়ে সেখানে একটি গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য পশ্চিমা বিশ্ব যেন ইরানি জনগণের পাশে দাঁড়ায়। প্যারিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেজা পাহলভি স্পষ্টভাবে বলেন, শুধু পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে শান্তি নিশ্চিত করা যাবে না। বরং এই শাসনব্যবস্থার পতন ছাড়া টেকসই শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা অর্জন সম্ভব নয়। খবর রয়টার্স। রেজা পাহলভি বলেন, এটাই আমাদের বার্লিন ওয়াল মুহূর্ত। তবে সব বড় পরিবর্তনের

সময়ের মতো এটি বিপজ্জনকও হতে পারে। তার মতে, এই মুহূর্তে পশ্চিমাদের উচিত হবে ইতিহাসের পুরোনো ভুল না করে সঠিক সিদ্ধান্ত নেওয়া। সংঘাতের মধ্যেই ইরানের ক্ষমতায় বসার স্বপ্ন দেখছেন যিনি তিনি বলেন, আপনারা যদি সত্যিই মধ্যপ্রাচ্যে শান্তি ও পরমাণু নিরস্ত্রীকরণ চান, তাহলে এই শাসনব্যবস্থার পতন ছাড়া উপায় নেই। দমনপীড়নের ভিত্তিতে টিকে থাকা এই সরকারকে টিকিয়ে রাখার অর্থ- বিপদকে দীর্ঘায়িত করা। যদিও যুক্তরাষ্ট্র শুরুতে জানায়, তারা ইরানে ‘রেজিম চেঞ্জ’ চায় না ; তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (২২ জুন) এক সামাজিক পোস্টে ইঙ্গিত দিয়েছেন, ইরানের ধর্মীয় নেতৃত্ব হয়তো আর বেশিদিন টিকবে না। এই পরিস্থিতিতে রেজা পাহলভি জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার ঘনিষ্ঠ

মহল দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। যদিও এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। নিজের অবস্থান ব্যাখ্যা করে রেজা পাহলভি বলেন, আমি কোনো রাজনৈতিক ক্ষমতা চাই না। আমি নিজেকে ‘নতুন শাহ’ হিসেবে দেখতে চাই না। বরং তিনি একটি ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, মানবাধিকারনির্ভর ইরান গড়ার স্বপ্ন দেখেন- যেখানে থাকবে সকল নাগরিকের সমান অধিকার, জাতিগত সম্প্রীতি এবং ধর্ম ও রাষ্ট্রের আলাদা অবস্থান। প্রসঙ্গত, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে রেজা পাহলভি যুক্তরাষ্ট্রে নির্বাসনে বসবাস করছেন। তিনি দেশ ছাড়লেও ইরানে তার জনপ্রিয়তা নিয়ে বিতর্ক রয়েছে। অনেক ইরানির মনে এখনো তার পিতার আমলে পরিচালিত কুখ্যাত গোপন পুলিশ সংস্থা ‘সাভাক’-এর দমনপীড়নের তিক্ত স্মৃতি রয়েছে। ইরানের সাম্প্রতিক গণবিক্ষোভেও কখনো

কখনো রাজতন্ত্রপন্থী ও বিরোধী স্লোগান পাশাপাশি উচ্চারিত হয়েছে। ইরানের বিরোধী রাজনীতি বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোনো ঐক্যবদ্ধ নেতৃত্ব নেই, রয়েছে জাতিগোষ্ঠীভিত্তিক দল, মতবাদনির্ভর গ্রুপ এবং বিক্ষিপ্ত কর্মসূচি। এই বাস্তবতায় পাহলভি জানিয়েছেন, তিনি একটি ‘জাতীয় ঐক্য সম্মেলন’ আয়োজনের চেষ্টা করছেন, যেখানে রাজনীতি, অর্থনীতি, সমাজ ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে ভবিষ্যৎ ইরানের রূপরেখা নির্ধারণ করা হবে। তার ভাষায়, আমি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেখানে ইরানি নিরাপত্তা বাহিনী, সেনা ও পুলিশ সদস্যরা বর্তমান শাসন থেকে সরে এসে এই পরিবর্তনের সঙ্গে যুক্ত হতে পারেন। অনেক পশ্চিমা নেতা আশঙ্কা করছেন, ইরানে সরকার পতনের পর দেশটি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এ বিষয়ে রেজা পাহলভি বলেন, আমি বলছি

না আপনারা রেজিম চেঞ্জ সমর্থন করুন, আমি বলছি- আপনারা অন্তত এটা স্বীকার করুন, এই শাসনব্যবস্থার পতনই একমাত্র সমাধান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান