সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে কোনো ছাড় নেই: যুবদলের নয়ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৪

সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে কোনো ছাড় নেই: যুবদলের নয়ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৪ |
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন দলীয় নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে দলের কেউ সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের শৃঙ্খলাবিরোধী এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে কেবল সাংগঠনিক ব্যবস্থা নয়, প্রয়োজনে তাকে আইনের হাতে তুলে দেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন। শুক্রবার রাতে তিনি খুলনা বিভাগীয় যুবদল আয়োজিত বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। যশোর পিটিআই অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নুরুল ইসলাম নয়ন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, এই মুহূর্তে কোনো অনুপ্রবেশকারী

দলে ঢুকে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। বিগত ১৭ বছর দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা আন্দোলন করছি। আজ সেই আন্দোলন তার প্রাথমিক ধাপ অতিক্রম করেছে। আগামীতে একটি স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকব। সে নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দলের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহায়তা করব। মতবিনিময় সভা যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আনসারুল হক রানা সঞ্চালনা করেন। সভায় খুলনা বিভাগের সব জেলা এবং উপজেলা যুবদলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং