শ্রীলঙ্কায় ক্যাবল কার দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৮ ছাড়িয়েছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫

শ্রীলঙ্কায় ক্যাবল কার দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৮ ছাড়িয়েছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫ |
শ্রীলঙ্কায় ক্যাবল কার দুর্ঘটনায় আহত আরও একজন বৌদ্ধ ভিক্ষু রোববার (২৮ সেপ্টেম্বর) মারা গেছেন। এ নিয়ে গত বুধবার সংঘটিত এ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। কলম্বো থেকে এএফপি জানায়, গত বুধবার রাতে শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমাঞ্চলের কুরুনেগালা জেলার একটি মঠের কাছে পাহাড়ের ঢালে ক্যাবল কারটি আছড়ে পড়ে। এতে তিনজন বিদেশিসহ সাতজন বৌদ্ধ ভিক্ষু তৎক্ষণাত মারা যান। আহত ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর ছিল। দেশটির এক পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, হাসপাতালে থাকা ছয়জন ভিক্ষুর মধ্যে একজন গত রাতে মৃত্যুবরণ করেছেন। তিনি বলেন, শনিবার মঠের কাছে একটি কবরস্থানে পাঁচজন ভিক্ষুর লাশ দাফন করা হয়েছে। তাদের মধ্যে চারজন শ্রীলঙ্কার এবং একজন রোমানিয়ার। ১৩

জন ভিক্ষু মঠের ওপরে একটি পাহাড়ের চূড়ায় ধ্যান ইউনিটে যাওয়ার জন্য ছোট একটি অস্থায়ী ক্যাবল কারে চড়েছিলেন। প্রাথমিক তদন্তে জানা যায়, ক্যাবলটি ছিঁড়ে যায়, যার ফলে কেবিনটি দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসতে থাকে এবং ট্র্যাক ছেড়ে গাছের সঙ্গে আঘাত লাগে। মঠটি রাজধানী কলম্বো থেকে ১৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল