ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন
আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড়
ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল
‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল
সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি
শেখ হাসিনাকে দেশে ফেরাতে অজ্ঞাত স্থানে আ.লীগ নেতাদের শপথ, ভিডিও ভাইরাল
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বরগুনায় মহান বিজয় দিবসে আওয়ামী লীগের নেতাদের ‘অজ্ঞাত স্থানে’ শপথ পাঠের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এ শপথ পাঠের স্থান ও সময় নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও ব্যানারে বিভিন্ন বিষয় লিখে বেলুনে ওড়াতেও দেখা যায় ওই ভিডিওতে।
গতকাল সোমবার রাতে প্রায় ২ মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বরগুনার একটি অজ্ঞাত স্থানে আওয়ামী লীগের অল্পসংখ্যক নেতা-কর্মী একত্রিত হয়েছেন। তাদের হাতে বেলুন ও ব্যানার দেখা গেছে। ব্যানারে লেখা ছিল, শেখ হাসিনার হাত ধরে জঙ্গি জামায়াত খতম কর, মুক্তিযুদ্ধ আঁকড়ে ধর। এতে বরগুনা জেলা ছাড়াও কয়েকটি উপজেলার নাম উল্লেখ ছিল।
ছড়িয়ে পড়া ভিডিওতে নেতা-কর্মীদের বলতে শোনা যায়,
গৌরবময় মহান বিজয় দিবস ২০২৪। চারিদিকে তাকিয়ে দেখি বঙ্গবন্ধুর সোনার বাংলা মেটিকুলাস প্ল্যানে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। স্মার্ট বাংলাদেশকে জিন্দাবাদী কলঙ্কে পরিণত করার ষড়যন্ত্র চলছে। গণতন্ত্রিক ব্যবস্থাকে ছারখার করে শেখ হাসিনাকে দেশ থেকে ত্যাগে বাধ্য করা হয়েছে। এই নৈরাজ্যকর পরিস্থিতিতে আমরা মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে, জঙ্গি জামায়াত-বিএনপির অগ্নিসন্ত্রাস, পুলিশ-জনতা খুন, লুটপাট, অবৈধ দখল, নিষ্ঠুর হামলা, গায়েরি মামলার সমুচিত জবাব দেব। গরিব-দুঃখী-মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে মৃত গৌরভকে ফিরিয়ে আনব। জাগ্রত বিবেকবান দেশ প্রেমিকদের ঐক্য গড়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষে সব কর্মকাণ্ড পরিচালনা করব। প্রয়োজনে নেত্রীর নির্দেশে গণতন্ত্রের যোদ্ধা হিসেবে নিজের জীবনকে উৎসর্গ করব।
জয় বাংলা। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বরগুনা সদর সার্কেল) মো. আব্দুল হালিম বলেন, বরগুনার বিভিন্ন উপজেলায় গোপনে এটা করা হয়েছে। তিন-চারজন মিলে বেলুন উড়িয়েছে এ রকম ভিডিও দেখেছি। তবে কোথায় বসে করেছে তা জানতে পারিনি। দৃষ্টিগোচর হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।