শুধু গুলির মাঝেই যুদ্ধবিরতির আলোচনা চলবে: হামাসকে হুঁশিয়ারি নেতানিয়াহুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫

শুধু গুলির মাঝেই যুদ্ধবিরতির আলোচনা চলবে: হামাসকে হুঁশিয়ারি নেতানিয়াহুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ |
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় পুনরায় বিমান হামলা চালানোর বিষয়ে হামাসে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধবিরতি পুনঃপ্রতিষ্ঠার আলোচনা চলবে, তবে সেটি শুধুমাত্র গুলির মাঝেই। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। নেতানিয়াহু বলেন, হামাসের ওপর সামরিক চাপ সৃষ্টি করা এবং বন্দিদের মুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত ও এই হামলা মাত্র শুরু। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ইসরাইল তার সমস্ত লক্ষ্য অর্জন না করা পর্যন্ত নতুন হামলা অব্যাহত থাকবে। হামাসকে ধ্বংস করা এবং তাদের হাতে আটক সব জিম্মিকে মুক্ত করাই মূল লক্ষ্য। ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় হামাস ইতোমধ্যেই আমাদের শক্তি অনুভব করেছে। আমি আপনাদের এবং তাদের প্রতিশ্রুতি দিতে চাই যে

এটি কেবল শুরু। এর আগে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ গাজায় অনেক সপ্তাহ এমনকি মাসের পর মাস ধরে যুদ্ধের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন। ইসরাইল কাটজ একটি বিমানঘাঁটি পরিদর্শনের সময় সাংবাদিকদের বলেন, হামাসকে বুঝতে হবে যে খেলার নিয়ম বদলে গেছে। তিনি বলেন, জিম্মিদের মুক্ত না করা হলে নরকের দরজা খুলে যাবে এবং আকাশে, সমুদ্রে এবং স্থলে আইডিএফের পূর্ণ শক্তির মুখোমুখি হতে হবে হামাসকে। ইসরাইলি সেনাবাহিনী ইঙ্গিত দিয়েছে যে খুব শিগগিরই গাজায় স্থল হামলা করতে পারে। সূত্র: রয়টার্স, গার্ডিয়ান

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম ‘২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পুরো স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল ডিপ স্টেট’ নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভুলাতে পারে? যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান দেড় যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, দর্শনার্থীদের ভিড় বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের, সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫ সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদের ৫ দিনের রিমান্ড অজানা উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা? জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি