শীতে আমলকী খেলে কী হয়? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৪

শীতে আমলকী খেলে কী হয়?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৪ |
শীতকালে তাপমাত্রা কমে যাওয়ার কারণে ভাইরাস, ব্যাকটেরিয়া খুব সক্রিয় হয়ে ওঠে। এতে অধিকাংশের জ্বর, সর্দি-কাশি দেখা দেয়। সাধারণ অসুস্থতা থেকে বাঁচতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। আর দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমলকীর জুড়ি নেই। ১০০ গ্রাম আমলকীতে রয়েছে প্রায় ৩০০ মিলিগ্রাম ভিটামিন সি। আর এই ভিটামিন ইমিউনিটি সক্রিয় করতে সাহায্য করে। শুধু তাই নয়, এই ফলে রয়েছে অ্যালকালয়েড, পলিফেনলস এবং ফ্ল্যাভানয়েডসের ভাণ্ডার। আর এসব উপাদানও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত আমলকীর রস খেলে কোলস্টেরল নিয়ন্ত্রণে থাকে। আমলকীতে থাকা অ্যামিনো অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃৎপিণ্ডের কর্মক্ষমতা বাড়ায়। ডায়াবিটিস ও হাঁপানি কমাতে বেশ উপকারী আমলকী। সর্দি-কাশির সারাতে আমলকী খেতে পারেন। হজম

ক্ষমতা বাড়াতেও আমলকী উপকারী। প্রতিদিন এক চামচ আমলকীর রস মধু দিয়ে খেলে সর্দি-কাশির প্রকোপ কমবে। আমলকীর রস কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করতে পারে। এছাড়াও এটি পেটের গোলযোগ ও বদহজম রুখতে সাহায্য করে লিভারও ভালো রাখে। চুল পড়া ঠেকাতে আমলকীর রস মাখতে পারেন। এতে রয়েছে অ্যামিনো অ্যাসিড ও প্রোটিন যা চুলের পুষ্টি যোগায়। চুল পড়া রোধ করে। আমলকীতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ। আর এই ভিটামিন দৃষ্টিশক্তি বাড়াতে কাজ করে। এমনকি ম্যাকুলার ডিজেনারেশনও আটকাতেও পারে। আমলকীতে থাকা ভিটামিন সি কনজাংটিভাইটিসের মতো চোখের সংক্রামক রোগ প্রতিরোধ করে। ব্রেনের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে আমলকী। কেননা এই ফলে রয়েছে একাধিক ফাইটোনিউট্রিয়েন্ট। আর এই উপাদান

ব্রেনের ফ্রি রেডিকেলসের বিরুদ্ধে লড়াই করে। যার ফলে মস্তিষ্কের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে। শুধু তাই নয়, এতে থাকা ভিটামিন সি নরেপিনেফ্রিন নামক নিউরোট্রান্সমিটার উৎপাদনে সাহায্য করে। যার ফলে ডিমেনশিয়ার মতো জটিল অসুখ থেকে বেঁচে থাকা যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল