শিগগির রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নিয়ে বৈঠক: আলী রীয়াজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

শিগগির রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নিয়ে বৈঠক: আলী রীয়াজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে শিগগির প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আলাদা করে বৈঠক করা হবে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, যত দ্রুত সম্ভব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে চাই। এ কমিশনের মেয়াদ ছয় মাস। এজন্য আমরা যত দ্রুত সম্ভব ঐকমত্যে পৌঁছাতে চাই। আলী রীয়াজ বলেন, আজকের বৈঠকে সবগুলো রাজনৈতিক দলই ঐকমত্য পোষণ করেছে যে, দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। এমনকি সবগুলো দলই সংস্কার কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তী সরকারকে সহযোগী করবেন বলে

একমত হয়েছেন। তারা সরকারের সংস্কার কার্যক্রমে অংশ নেবেন বলেও জানিয়েছেন। আমরা মনে করি, প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব আমাদের সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া। তিনি বলেন, সংলাপের ক্ষেত্রে আমরা দ্রুত সম্ভব ঐকমত্যে পৌঁছাতে চাই। কিন্তু যেহেতু ছয়টি কমিশনের প্রতিবেদন আমরা রাজনৈতিক দলগুলোকে পাঠাচ্ছি, এগুলো পর্যালোচনা করার জন্য তাদের কিছুটা সময় দিতে হবে। আমরা চাই অত্যন্ত দ্রুততার সঙ্গে সংলাপটি সম্পন্ন হোক। কেননা, এ সংস্কার কর্মসূচিগুলো অগ্রসর হওয়া দরকার এবং ঐকমত্যটা প্রতিষ্ঠা করা দরকার। যাতে আমরা দ্রুত সময় নির্বাচনের পথে অগ্রসর হতে পারি। সংস্কার কমিশনকে বেঁধে দেওয়া ছয় মাসের মধ্যেই সংলাপ হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা আশা করছি, যদি সম্ভব হয় ছয়

মাসের মধ্যেই করে ফেলার। তবে আমরা তো সংস্কার প্রতিবেদনগুলো মাত্র পেয়েছি। রাজনৈতিক দলগুলোকেও সেগুলো পর্যালোচনা করতে হবে। এ লক্ষ্যে তাদের সময়ও দিতে হবে। ফলে আমরা মনে করছি কিছুটা সময় লাগবে। তবে বাস্তবতা হলো, আমরা চাচ্ছি যতদ্রুত সম্ভব সংলাপ এবং পর্যালোচনাগুলো শুরু করা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু