পাহাড়ে শিবিরের গোপন প্রশিক্ষণ নির্বাচন, মুক্তিযুদ্ধের চেতনা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ December, ২০২৫

আরও খবর

লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর

যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের

আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ

শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?

সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার

পাহাড়ে শিবিরের গোপন প্রশিক্ষণ নির্বাচন, মুক্তিযুদ্ধের চেতনা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ December, ২০২৫ |
জাতীয় নির্বাচনের প্রাক্কালে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙামাটি অঞ্চলে জামায়াতে ইসলামি ও ইসলামী ছাত্রশিবির সংশ্লিষ্ট ব্যক্তিদের গোপন প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে উদ্বেগজনক তথ্য সামনে আসছে। এ নিয়ে ক্রমেই প্রশ্ন ও উদ্বেগ বাড়ছে। একাধিক স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক পর্যবেক্ষক এবং নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র এই প্রতিবেদককে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি ও রাঙামাটির কিছু এলাকায় সংগঠিতভাবে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ চালানো হয়েছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলায় স্থানীয়রা জানান, পাহাড়ের ভেতরে দলবদ্ধভাবে তরুণদের অবস্থান ও নিয়মতান্ত্রিক কার্যক্রম তাদের নজরে আসে। যদিও রাঙামাটিতে নির্দিষ্ট কোনো প্রশিক্ষণকেন্দ্র শনাক্ত করা যায়নি, সীমান্তবর্তী এলাকায় শিবির সংশ্লিষ্ট একটি দলের তৎপরতার তথ্য মিলেছে। একাধিক সূত্রের দাবি, প্রশিক্ষণগুলো সাধারণত ১৫ দিনের এবং প্রতিটি ব্যাচে ৬০–৭০ জন

অংশ নেয়। অংশগ্রহণকারীরা সুঠাম দেহের অধিকারী এবং অধিকাংশের উচ্চতা প্রায় ৬ ফুটের কাছাকাছি। তাদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা এবং গোপনীয়তা রক্ষার কৌশল স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি করেছে। মুক্তিযুদ্ধ অস্বীকার ও আগ্রাসী মনোভাব গুইমারা এলাকায় প্রশিক্ষণ নেওয়া এমনই একজনের সঙ্গে যোগাযোগ হয় প্রতিবেদকের। পরিচয় গোপন রাখার শর্তে ‘রাহাত’ (ছদ্মনাম) নামে তিনি কথা বলেন। তার বক্তব্যে মুক্তিযুদ্ধ অস্বীকার, ১৯৭১-কে “গন্ডগোল” ও “ষড়যন্ত্র” হিসেবে চিহ্নিত করার প্রবণতা এবং রাষ্ট্রের প্রতিষ্ঠিত ইতিহাসের প্রতি চরম বৈরিতা স্পষ্ট। তার ভাষা ও আচরণে আগ্রাসী আত্মবিশ্বাস লক্ষ্য করা গেছে, যা মানবাধিকারকর্মী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। প্রকাশ্য পদ নেই, কিন্তু ছায়া কাঠামোর ইঙ্গিত তথ্য অনুযায়ী, প্রশিক্ষণপ্রাপ্তদের অনেকেই জামায়াত বা শিবিরের কোনো প্রকাশ্য সাংগঠনিক

পদে নেই। তবে তারা আদর্শগতভাবে অত্যন্ত কট্টর এবং সংগঠনের মূল বয়ানের প্রশ্নে কোনো আপস করতে রাজি নয়। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এটি একটি ‘শ্যাডো নেটওয়ার্ক’ বা ছায়া কাঠামোর ইঙ্গিত দেয়, যা প্রয়োজনে সক্রিয় করা হতে পারে। আরও প্রশ্ন তুলেছে পুরনো ও অভিজ্ঞ ক্যাডারদের নতুন করে প্রশিক্ষণে অংশ নেওয়ার বিষয়টি। একজন ব্যক্তি, যিনি বহু আগে থেকেই অস্ত্র ব্যবহারে পারদর্শী বলে পরিচিত, তিনিও সম্প্রতি ১৫ দিনের প্রশিক্ষণে অংশ নিয়েছেন বলে জানা গেছে। এতে করে প্রশিক্ষণের প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। তিনটি গুরুতর আশঙ্কা পর্যবেক্ষক ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই প্রশিক্ষণ কার্যক্রমের পেছনে তিনটি সম্ভাব্য উদ্দেশ্য নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ দেখা দিয়েছে— এক. মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি

ও চেতনার অনুসারীদের গুপ্ত উপায়ে ভীত করা বা নির্মূলের চেষ্টা। দুই. ডানপন্থী রাজনীতির বিরোধী বুদ্ধিজীবী, প্রগতিশীল চিন্তক ও সাংস্কৃতিক কর্মীদের টার্গেট করা। তিন. গণতন্ত্র, ভোটাধিকার ও সাংবিধানিক ব্যবস্থার পক্ষে থাকা রাজনৈতিক ও সামাজিক কর্মীদের দমন। আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পার্বত্য চট্টগ্রাম একটি সংবেদনশীল অঞ্চল, যেখানে সীমান্ত, জাতিগত বৈচিত্র্য ও অতীত সংঘাতের ইতিহাস রয়েছে। এই অঞ্চলে যেকোনো গোপন সামরিক বা আধাসামরিক প্রস্তুতি শুধু জাতীয় নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ। একজন সাবেক নিরাপত্তা কর্মকর্তা বলেন, “পার্বত্য এলাকায় সংগঠিত প্রশিক্ষণ হলে সেটি নজরদারির বাইরে থাকার ঝুঁকি থাকে। নির্বাচন সামনে রেখে এ ধরনের তৎপরতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অশুভ ইঙ্গিত।” এখনো পর্যন্ত সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে এসব অভিযোগ নিয়ে কোনো

আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিশ্লেষক ও সচেতন মহলের অভিমত, জাতীয় নিরাপত্তা, মানবাধিকার, মুক্তিযুদ্ধের চেতনা এবং নির্বাচনকালীন শান্তি নিশ্চিত করতে এসব তথ্য অবিলম্বে স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের