বিজয়ের দিনে মামলা ছাড়াই যুবলীগ নেতা গ্রেফতার জুড়ীতে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৫

বিজয়ের দিনে মামলা ছাড়াই যুবলীগ নেতা গ্রেফতার জুড়ীতে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৫ |
মৌলভীবাজারের জুড়ী উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক ফয়সল মাহমুদকে কোনো নতুন মামলা বা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ—এমন অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ ডিসেম্বর গভীর রাতে জুড়ী থানার পুলিশ ফয়সল মাহমুদের বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। পরদিন ১৭ ডিসেম্বর তাঁকে মৌলভীবাজার আদালতে হাজির করা হলে পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি পুরোনো রাজনৈতিক মামলার কথা উল্লেখ করে তাঁকে কারাগারে পাঠানোর আবেদন জানায়। আদালত আবেদন মঞ্জুর করলে তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এবং জুড়ী উপজেলা পরিষদের (অপসারিত) চেয়ারম্যান কিশোর রায়

চৌধুরী মনি। পৃথক বক্তব্যে তাঁরা বলেন, ১৯৭১ সালে নয় মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে সকল শ্রেণি-পেশার মানুষের ত্যাগে দেশ স্বাধীন হয়েছে এবং সেই যুদ্ধে যুবলীগের অসংখ্য নেতাকর্মী অংশ নিয়েছিলেন। বিজয়ের দিনে একজন যুবলীগ নেতাকে গ্রেফতার করার ঘটনায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে ফয়সল মাহমুদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। জানা গেছে, ফয়সল মাহমুদ জুড়ী বাজারের একজন পরিচিত ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। জুড়ী টাউন ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও তিনি স্থানীয় মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। এ বিষয়ে জুড়ী থানা পুলিশের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের