বিতর্কিত অঙ্গভঙ্গি, মুকুট হারালেন মিস ফিনল্যান্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৫

বিতর্কিত অঙ্গভঙ্গি, মুকুট হারালেন মিস ফিনল্যান্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৫ |
গত মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফিনল্যান্ডের প্রতিনিধিত্বকারী সারাহ জাফসে বর্ণবাদী এক বিতর্কের জন্ম দিয়েছেন। তার চোখের কোণ টেনে ধরা একটি ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। বিতর্কিত সেই ছবি পোষ্ট করে ক্যাপশনে তিনি লিখেন, 'এক চীনার সঙ্গে খাচ্ছি'। এ ঘটনার জেরে এরইমধ্যে ২২ বছর বয়সী সারাহর 'মিস ফিনল্যান্ড' মুকুট কেড়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য, চোখ বাঁকা বা সরু করে দেখানোর এই ভঙ্গি পূর্ব এশীয়দের প্রতি চরম অবমাননাকর হিসেবে বিবেচিত হয়। সুন্দরী সারাহ জাফসের ওই পোস্ট জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। এর রেশ ধরে কেবল সারাহ নন, সমালোচনার মুখে পড়েছে ফিনল্যান্ডের জাতীয় বিমান

সংস্থা ‘ফিনএয়ার’। এ ঘটনায় গত সোমবার মুখ খোলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো। তিনি সারাহর অঙ্গভঙ্গিকে 'কাণ্ডজ্ঞানহীন' বলে উল্লেখ করেন। 'উদ্ভূত এই বিতর্ক ফিনল্যান্ডের ভাবমূর্তি নষ্ট করছে' বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ভুলবশত পোস্টের দাবি সারাহর সারাহ জাফসে দাবি করেছেন, রাতের খাওয়ার সময় মাথাব্যথার কারণে ওই অভিব্যক্তি ছিল। ফিনল্যান্ডের ট্যাবলয়েড 'ইলতা-সানোমাত'-এর প্রতিবেদন অনুযায়ী, সারাহ জানিয়েছেন- গত ১১ ডিসেম্বরের ওই পোস্টে তার অনুমতি ছাড়াই এক বন্ধু আপত্তিকর ক্যাপশনটি জুড়ে দেন। এই জন্য ক্ষমা চেয়ে সারাহ বলেন, 'এটি অনেক মানুষের মনে ক্ষোভের সৃষ্টি করেছে। এমনটি করা মোটেও উদ্দেশ্য ছিল না। আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো মানুষের প্রতি শ্রদ্ধা, তাদের প্রেক্ষাপট ও বৈচিত্র্যকে সম্মান করা।'

এই কথা তিনি লিখেছেন ইনস্টাগ্রামে। তবে তার এই ক্ষমা প্রার্থনাও সমালোচনার মুখে পড়েছে। অনেকে একে 'অকপট নয়' বলে অভিহিত করেছেন। কারণ ক্ষমা চাওয়া পোস্টের ক্যাপশন লেখা ফিনিশ ভাষায়। সমালোচকরা বলছেন, 'ফিনল্যান্ডের বাইরে চীনারা এটি বুঝবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। 'এশীয়রা আপনার কোনো ক্ষতি করেনি'- এমন মন্তব্যও করছেন কেউ কেউ। এদিকে, ফিনল্যান্ডের ডানপন্থী দুই এমপি- জুহো এরোলা এবং কাইসা গ্যারেডেউ, সুন্দরী সারাহকে সমর্থন জানাতে গিয়ে নিজেরা একই ভঙ্গিতে ছবি তুলে সামাজিকমাধ্যমে পোস্ট করেন। তবে তীব্র সমালোচনার মুখে পরে সেই পোস্ট সরিয়ে নেন তারা। এরোলা ক্ষমা চেয়ে বলেন, ''আমার মনে হয়েছে সারাহকে 'অপ্রত্যাশিতভাবে কঠোর শাস্তি' দেওয়া হয়েছে।'' ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো অবশ্য দুই

এমপির কর্মকাণ্ডকে 'শিশুসুলভ' বলে নিন্দা জানান। জনপ্রতিনিধিদের সঠিক আচরণের উদাহরণ সৃষ্টি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল