শাটডাউন কর্মসূচিতে বেনাপোল কাস্টমসে বন্ধ আমদানি-রপ্তানি – ইউ এস বাংলা নিউজ




শাটডাউন কর্মসূচিতে বেনাপোল কাস্টমসে বন্ধ আমদানি-রপ্তানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৫ |
কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে বেনাপোল কাস্টমস হাউসে শনিবার কোনো কাজ হয়নি। কাস্টমসে পণ্য শুল্কায়ন পরীক্ষণ ও লোড-আনলোড বন্ধ রয়েছে। বৃহস্পতিবারের অনুমোদন করা ছয় ট্রাক পণ্য সকালে আমদানি হলেও কোনো পণ্য রপ্তানি হয়নি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিছু দিন ধরে প্রতিদিন অর্ধদিবস কলমবিরতি চলেছে বেনাপোল কাস্টমস হাউসে। আজ শনিবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। বাড়ছে পণ্যজট। আমদানি রপ্তানি বাণিজ্যে পড়ছে বিরূপ প্রভাব। বেনাপোল কাস্টম হাউসের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব অফিসার আবু তাহের বলেন, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে সকাল থেকে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। বৃহস্পতিবারের অনুমোদন করা ছয়

ট্রাক পণ্য আমদানি হয়েছে। কাস্টমসের কোথাও কাজ হচ্ছে না। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ এবং ‘প্রতিহিংসা ও নিপীড়নমূলক’ বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি চলছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতাদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে শনিবার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। কাস্টম হাউসের গেটে ব্যানার ঝুলিয়ে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। কর্মবিরতির অন্য দিনগুলোতে আগে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের স্টাফরা অনলাইনে কাস্টমসে বিল অফ এন্টি দাখিল করতেন। আজ তাদের এন্টি শাখা বন্ধ করে বাইরে যেতে বলা হয়েছে। অধিকাংশ সময়ই কাস্টম হাউসের প্রধান গেট বন্ধ রেখেছেন তারা। এর আগে কর্মবিরতির দিন আমদানি-রপ্তানি স্বাভাবিক ছিল। কিন্তু আজ শনিবার কার্গো শাখাতে

কাস্টমসের কোনো কর্মকর্তা কর্মচারী যাননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে শিলাবৃষ্টির আভাস আবহাওয়া অফিসের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা মালয়েশিয়া থেকে এলো ৩০ হাজার টন ডিজেল দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ ফুরিয়েছে হাম, পোলিও, যক্ষ্মাসহ ৬ ধরনের টিকার মজুত গরমকালে শীতের কম্বল বিতরণ স্বামীর ঝুলন্ত দেহ দেখে ১৭ তলা থেকে ঝাঁপ তরুণীর! সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১০টি ড্রোন ভূপাতিত, ছুড়ল কারা? মুক্তির ১১তম দিনেই বাহুবলী ২-এর রেকর্ড ভেঙে দিলেন রণবীর সিং বিগ ব্যাশ লিগে বর্ষসেরার মনোনয়ন পেয়েছেন রিশাদ ১০০০ ফলোয়ার থাকলেই ইনস্টাগ্রাম থেকে আসবে আয়, জানুন উপায় ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা