শরীরে ৯৬ চামচ, নিজের গিনেস রেকর্ড ভেঙে ইতিহাস আবুলফজলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৫

শরীরে ৯৬ চামচ, নিজের গিনেস রেকর্ড ভেঙে ইতিহাস আবুলফজলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ |
নিজেই নিজের গড়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে রীতিমত ইতিহাস গড়েছেন ইরানের বাসিন্দা ৫৪ বছর বয়সি আবুলফজল সাবের মোখতারি। সর্বশেষ তিনি নিজের শরীরে ৯৬টি চামচ ধরে রেখে ইতিহাস গড়েছেন। তৃতীয়বারের মতো রেকর্ড ভাঙার পর আবুলফজল বলেন, ‘আমি আমার ত্বকে যেকোনো বস্তু আটকে রাখতে পারি’। তিনি প্রথম এই বিশ্বরেকর্ড গড়েন ২০২১ সালে। ওই সময় তিনি নিজের শরীরে ৮৫টি চামচ ব্যালান্স করেছিলেন। আর এর মাধ্যমে আগের রেকর্ডকে (৬৪টি চামচ) ছাড়িয়ে যান মোখতারি। এরপর ২০২৩ সালে তিনি নিজের রেকর্ড ভেঙে চামচের সংখ্যা বাড়ান ৮৮-তে। আর অবশেষে ২০২৫ সালের জানুয়ারিতে তা বাড়িয়ে আনেন ৯৬-তে। ভিডিও ফুটেজে দেখা যায়, আবুলফজল মোখতারি টপলেস অবস্থায় দাঁড়িয়ে আছেন। আর একজন ধৈর্যশীল সহকারী

তার শরীরজুড়ে একে একে চামচ বসিয়ে যাচ্ছেন। মাঝে মাঝে কিছু চামচ পড়ে গেলেও, সহকারী দ্রুত সেগুলো পুনরায় ঠিকভাবে সাজিয়ে দেন। সব চামচ বসিয়ে দেওয়ার পর সহকারী জানান ‘কাজ শেষ’। তখন আবুলফজল উদযাপন করতে করতে পেশি শক্ত করতে থাকলে চামচগুলো ঝরে মেঝেতে পড়ে যায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে তিনি জানান, এই অদ্ভুত প্রতিভার কথা প্রথম আবিষ্কার করেন শৈশবে, হঠাৎ করেই। মোখতারির ভাষায়, ‘বহু বছর চর্চা ও পরিশ্রমের মাধ্যমে আমি এই প্রতিভাকে শক্তিশালীভাবে আয়ত্ব করেছি’। আবুলফজলের দাবি, তিনি শুধু চামচই নয়, বরং প্লাস্টিক, কাচ, ফল, পাথর, কাঠ এমনকি একজন প্রাপ্তবয়স্ক মানুষকেও নিজের শরীরে ‘আটকে’ রাখতে পারেন। তার মতে, এই অদ্ভুত ক্ষমতা কাজ করে, কারণ তিনি তার

শরীর থেকে বস্তুর ভেতর শক্তি স্থানান্তর করতে পারেন। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমি আমার ভেতরের শক্তি ওইসব বস্তুতে স্থানান্তর করি—শর্ত একটাই, আমাকে সেটিকে ছুঁতে ও অনুভব করতে হতে হবে। এরপর আমি পূর্ণ মনোযোগ দিয়ে বস্তুর ওপর ফোকাস করি, তখনই আমি সেই শক্তি তাদের মধ্যে স্থানান্তর করতে পারি’। বিশ্ব এখন অপেক্ষা করছে—আবুলফজল আবার কবে চমকে দেন নতুন আরেকটি অবিশ্বাস্য কীর্তি নিয়ে!সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ও জিও নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে?