শরীয়তপুরের সেই ডিসি আশরাফকে ওএসডি! – ইউ এস বাংলা নিউজ




শরীয়তপুরের সেই ডিসি আশরাফকে ওএসডি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৫ |
আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অবশেষে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে শরীয়তপুরের বিতর্কিত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনকে। শনিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, "শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে বদলি পূর্বক পদায়ন করা হলো।" গত শুক্রবার (২০ জুন) সকালে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুক অ্যাকাউন্টে ডিসি আশরাফ উদ্দিনের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি প্রকাশ করেন। একইসঙ্গে একটি টেলিগ্রাম চ্যানেলে ৫৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে জেলা প্রশাসককে শার্টের বোতাম খোলা অবস্থায়

এক নারীর সঙ্গে অসংযত অবস্থায় দেখা যায়। অভিযোগ রয়েছে, ভিডিও কলের মাধ্যমেও ওই নারীকে আপত্তিকর কিছু দেখানো হয়েছে। ওই পোস্টে আরও দাবি করা হয় যে, জেলা প্রশাসক নিজেই এই ভিডিও ও ছবিগুলো ধারণ করেছেন। একইসাথে, তিনি ওই নারীকে বিয়ের আশ্বাস দিয়েছিলেন এবং পরে বিয়ে না করে উল্টো তাকে হুমকি দেন বলেও অভিযোগ তোলা হয়েছে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয় এবং এরপর থেকে শরীয়তপুরের ডিসি আশরাফ উদ্দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। উল্লেখ্য, মোহাম্মদ আশরাফ উদ্দিন গত এক দশকেরও বেশি সময় ধরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। গত বছরের ০৫ আগস্ট তিনি শরীয়তপুরের ডিসি হিসেবে নিয়োগ পান। বিসিএস প্রশাসন ক্যাডারের

২৭ ব্যাচের এই কর্মকর্তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগও রয়েছে। এই ঘটনায় প্রশাসনের উচ্চমহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান