শমসের মবিন চৌধুরীর বাসায় অভিযান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৪

শমসের মবিন চৌধুরীর বাসায় অভিযান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৪ |
তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর বাসায় অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানী ডিওএইচএসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার বাসায় যান। বিষয়টি নিশ্চিত করেছেন শমসের মবিন। তিনি দুপুর ২টা ২০ মিনিটের দিকে টেলিফোনে গণমাধ্যমকে বলেন, 'আমার বাসায় সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য এসেছেন। তাদের মধ্যে দুজন পুলিশের পোশাকে রয়েছেন। তারা আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে যেতে চান।' এর আগে বুধবার শমসের মবিন চৌধুরীকে বিদেশে যেতে বাধা দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তিনি তার স্ত্রীর সঙ্গে বিদেশে যাওয়ার চেষ্টা করলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের ফেরত পাঠানো হয়। মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরী এক সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে

তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২০১৮ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন। গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে নাজমুল হুদার প্রতিষ্ঠিত তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী মেসির নেতৃত্বে গুয়াতেমালা ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে